সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভাঙে-গড়ে৷ বদলে বদলে যায় সমীকরণ৷ কিন্তু তা যে এরকমভাবে ঘুরে আসবে কে জানত! এক সময় রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে সরগরম ছিল বলিপাড়া৷ পরে সে আলোচনার অভিমুখ ঘুরে যায় রণবীর-ক্যাটরিনার দিকে৷ এবার নয়া সমীকরণে আলোচনা চলছে দীপিকা ও ক্যাটরিনাকে নিয়ে৷ কেন না জুটি বেঁধে এক সিনেমায় ফিরছেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকা৷
মুসলিম নন মাহেরশালা, অভিনন্দন জানিয়েও পিছু হটল পাকিস্তান
সম্পর্কের রসায়ন ছাড়িয়ে বলিপাড়া যে অনেক বেশি প্রফেশনাল হয়ে উঠেছে তা দেখিয়েছিলেন রণবীর-দীপিকাই৷ একদা অমিতাভ-রেখা যে দূরত্ব বজায় রেখে গিয়েছিলেন, তা অনায়াসে ভেঙে দিয়েছেন এঁরা৷ বিচ্ছেদের পরও তাঁরা এক ছবিতে কাজ করেছেন চুটিয়ে৷ ইতিমধ্যে দুজনের জীবনেই এসেছে ব্যাপক রদবদল৷ দীপিকার পর ক্যাটরিনার সঙ্গেও সম্পর্ক চুকিয়ে রণবীর এখন সিঙ্গল৷ অন্যদিকে দীপিকা খুঁজে নিয়েছেন রণবীর সিংকে৷ কিন্তু নয়া সমীকরণে এবার খুব কাছাকাছি দীপিকা-ক্যাটরিনা৷ রণবীরের এই দুই প্রাক্তন প্রেমিকাকে এক ছবিতে কাজ করাবেন পরিচালক আনন্দ এল রাই৷ আর তাঁদের সঙ্গে রোমান্স করবেন কে জানেন? বলিপাড়ার ‘রোমান্স কিং’ শাহরুখ খান৷
অস্কারের রেড কার্পেটে নজর কাড়লেন পিগি চপস
প্রথম সারির দুই অভিনেত্রীর এক ছবিতে কাজ করা নতুন কিছু নয়৷ অতীতেও এর দৃষ্টান্ত আছে৷ সাম্প্রতিক অতীতে ক্যাটরিনা-অনুষ্কাও একসঙ্গে কাজ করেছেন৷ তবে এরকম যোগ আগে কখনও হয়নি৷ দুই অভিনেত্রী, দু’জনেরই প্রাক্তন প্রেমিক একজন-এরকম জমজমাট রসায়ন আগে কখনও দেখা যায়নি৷ ছবিতে কি কৌশলে রণবীরের ক্যামিও ঢোকাবেন পরিচালক? এখনও অবশ্য সেসব বলার সময় আসেনি৷ পরিচালকের তরফে কিছু খোলসাও করা হয়নি৷ তবে হলে মন্দ হয় না৷ কেন না এরকম একটা ফ্রেম সিনেপ্রেমীরা আর কবে দেখতে পাবেন কে জানে!
অস্কারের জৌলুস ছাপিয়ে বাংলা মাতল ফিল্মফেয়ারের ছন্দে
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের