সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ককটেল-এর ভেরোনিকার লুকটা মনে আছে নিশ্চয়ই। যদি ভুলে যান ক্ষতি নেই। রাবতার টাইটেল ট্র্যাকের লিঙ্কটায় একবার ক্লিক করলেই মনে পড়ে যাবে। তবে এবার অবশ্য দীপিকা আরও বোল্ড, আরও সেক্সি। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিলেত ফেরত দীপিকা যেন এবার আরও ক্ষুরধার। লাস্যে এগিয়ে গিয়েছেন আরও কয়েক কদম।
দেখে নিন সেই ভিডিও…
দীনেশ বিজনের ‘রাবতা’র মুখ্য চরিত্রে সুশান্ত রাজপুত আর কৃতী শ্যানন। জানি, এ খবরে কোনও নতুনত্ব নেই। কিন্তু এ ছবিতে যে দীপিকা পাডুকোনকে দেখা যাবে সে খবর অনেকের কাছেই ছিল না। বৃহস্পতিবার রীতিমত সবাইকে চমকে দিয়ে মুক্তি পায় রাবতা গানের ভিডিওটি। নিকিতা গান্ধীর গলা আর লেগি ল্যাস দীপিকার হট স্ক্রিন প্রেজেন্সে একেবারে ছিটকে গিয়েছেন ভক্তকূল।


পরিচালক দীনেশ বিজন জানান, দীপিকা তাঁর ছবির জন্য ‘লাকি চার্ম’। এর আগে লাভ আজ কাল, ককটেল ছবিতে দীনেশের সঙ্গে কাজ করেছেন বি টাউনের এই সুন্দরী। এবং দু’টি ছবিই দর্শকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে। তাই সুশান্ত-কৃতী অভিনীত রাবতায় একটি ক্যামিও চরিত্রের জন্য দীপিকাকে অনুরোধ করেন দীনেশ। তাতে রাজিও হয়ে যান ডিপস। কিন্তু সেই ক্যামিও যে এমন সেনসেশন ছড়াবে তা বোধহয় পরিচালক নিজেও ভাবতে পারেননি।
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের