সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা বেশ ভালই যাচ্ছে তাঁর। বলা ভাল, এখনও পর্যন্ত কেরিয়ারের সবচেয়ে সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। বলিউডে যেখানে সবসময়ই স্বজনপোষণ নিয়ে ওঠে অভিযোগ, সেখানে দাঁড়িয়ে কোনও বলিউডি ব্যাকগ্রাউন্ড ছাড়াই তিনি হয়ে উঠেছেন প্রথম সারির নায়িকা। বলিউডের পাশাপাশি হলিউডেও এখন রাজত্ব করছেন এই অভিনেত্রী। তিনি দীপিকা পাড়ুকোন। তবে শুধু সিনেমা নয়, ব়্যাম্পে ও ফটোশুটেও দেখা মিলছে তাঁর। সম্প্রতি এক জনপ্রিয় ম্যাগাজিনের জন্য ফটোশুট করলেন দীপিকা।

[জানেন, কেন বারবার গর্তে পড়ে যাচ্ছেন শাহরুখ খান?]

কিছুদিন আগেই ফটোশুটের ছবি আপলোড করে বিতর্কের মুখে পড়েছিলেন দীপিকা। সাদা ওয়েস্টার্নে দীপিকার লাস্যময়ী সেই ছবি ভাইরাল হয়ে পড়েছিল নেটদুনিয়ায়। নেটিজেনদের অনেকেই পছন্দ করেননি সেই ছবি। তবে নিজের সাহসী ফটোশুটের ছবি আপলোড করতে পিছপা হননি দীপিকা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের জুয়েলারী সংখ্যার কভারগার্ল দীপিকা, আর এবারের ফটোশুটেও ধরা দিলেন মোহময়ীরূপে। তবে শুধু কভারফটোই নয়, ফটোশুটের বেশ কয়েকটি ছবি টুইটারে পোস্ট করে দীপিকা লেখেন, ‘বুম’। সত্যিই দীপিকার এই ছবি বোমার মতোই বিস্ফোরক। যা থেকে নজর ফেরানো প্রায় অসম্ভব।

[দীপিকার সঙ্গে জন্মদিনে কী করলেন রণবীর সিং?]


আপাতত বলিউডে নিজের পরবর্তী ছবি ‘পদ্মাবতী’-র শুটিংএ ব্যস্ত তিনি। কাজের পাশাপাশি শুটিং সেটে কতটা মজা চলছে তা বোঝা যায় দীপিকার ইনস্টাগ্রাম পোস্ট দেখেই। চলতি বছেরের ১৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। তাই এখন জোড়কদমে চলছে শুটিং। এখানে কাজ শেয করেই আবারও হলিউডে পাড়ি দেবেন দীপিকা। কারণ সেখানে শুরু হতে চলেছে তাঁর আগামী হলিউড প্রোজেক্ট। ট্রিপল এক্সের চতুর্থ ইনস্টমেন্টে আবারও ভিন ডিজেলের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
[জানেন বলিউডের দ্বিতীয় পারফেকশনিস্ট কেন বলা হয় রাজকুমারকে?]
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?