সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ২০০৬৷ শতাব্দী এক্সপ্রেসে সওয়ার এক যুবক৷ চোখে তাঁর একরাশ স্বপ্ন৷ জাতীয় হকি দলে যোগ দিতে যাচ্ছিলেন৷ ভারতের হয়ে খেলবেন জার্মানির বিশ্বকাপে৷ দেশের জন্য জয় ছিনিয়ে আনবেন৷ এই পণ করেছিলেন৷ কিন্তু ভাগ্য সহায় হল না৷ স্বপ্নের দৌড় খেলার মাঠ পর্যন্ত পৌঁছাতেও পারল না৷ ট্রেনেই তা মুখ থুবড়ে পড়ল আকস্মিক দুর্ঘটনায়৷ আরপিএফ-এর বন্দুক থেকে গুলি ছিটকে লাগল খেলোয়াড়ের গায়ে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হল৷ শরীরের নিচের অংশে আর কোনও সাড় রইল না৷ কোনও আশার আলো দেখাতে পারেনি ডাক্তাররাও৷ কিন্তু খেলোয়াড়ের জাত তো! হার মানতে শেখেননি ভারতীয় হকির অন্যতম ড্র্যাগ-ফ্লিকার৷ দুই বছরের লড়াইয়ে ফের নিজের পায়ে দাঁড়িয়েছিলেন৷ আবার ময়দানে নেমে নিজের হকির জাদুতে সকলকে মুগ্ধ করেছিলেন৷ সন্দীপ সিং৷ ভারতীয় হকির অন্যতম সেরা খেলোয়াড়ের বাস্তব জীবনকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক শাদ আলি৷ মুখ্য ভূমিকায় দিলজিৎ দোসাঞ্জ ও তাপসী পান্নু৷ প্রকাশ্যে এল ‘সুর্মা’র থিয়েট্রিক্যাল ট্রেলার৷
https://t.co/xt3E4y0job #Soorma Trailer ..
Agar Acha Lagge Toh Plz Share 😊🙏
— DILJIT DOSANJH (@diljitdosanjh) June 11, 2018
[প্রথম প্রেমের আবেগ নিয়ে প্রকাশ্যে ইশান-জাহ্নবীর ‘ধড়ক’-এর ট্রেলার]
পর্দার কাহিনিতে প্রাধান্য পেয়েছে দিলজিৎ ও তাপসীর প্রেম৷ তবে সন্দীপের স্ট্রাগলও ফুটিয়ে তোলা হয়েছে৷ হকির ময়দানের কাহিনি আগেও এসেছে পর্দায়৷ শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল৷ এখনও টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয়তা রয়ে গিয়েছে৷ সে কাহিনিই বাস্তব থেকেই অনুপ্রাণিত ছিল৷ এবার পালা ‘সুর্মা’র৷ ইতিমধ্যেই ছবির ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছে৷ জুলাই মাসের ১৩ তারিখ সারাদেশে মুক্তি পাবে ছবিটি৷ তবে দিলজিৎ থাকায় পাঞ্জাবের দর্শকদের কাছে বাড়তি প্রত্যাশা রাখছেন প্রযোজকরা৷
[মহাদেবের বিকৃত ছবি পোস্টের অভিযোগ, আটক নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই]
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের