সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলেন কি? বিয়ে হয়েছে এক মাসও পেরোয়নি, এর মধ্যেই সুসংবাদ? ভেবেই মুচকি হাসি ঠোঁটে?
আজ্ঞে হ্যাঁ, এমনই ইঙ্গিত দিচ্ছেন বিপাশা বসু৷ সদ্য হানিমুন ফেরত বিপাশা এবং করণ এখন পরস্পরে বেজায় মজায় রয়েছেন৷ বিকিনি থেকে ফুলশয্যার খাট- সব কিছুর খবরই সময়মতো ভক্তদের পৌঁছে দিচ্ছেন বিপস৷ এবার কি তবে নিজের সন্তান-সম্ভাবনার কথাও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানিয়ে দিলেন বিপস?
সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেট্টির ছেলে ভিয়ানের জন্মদিন উপলক্ষে বলিউডে চাঁদের হাট বসেছিল৷ ভিয়ানকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়ে টুইট করেছিলেন বিপাশা৷ আর সেই টুইটের পরিপেক্ষিতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা বিপাশাকে ভিয়ানের নতুন বন্ধু এনে দেওয়ার অনুরোধ জানান৷ পরোক্ষভাবে রাজ বিপাশাকে খুব তাড়াতাড়িই সুখবর দেওয়ায় ইঙ্গিত দেন৷
বিপসও লজ্জায় লাল হয়ে যাওয়ার পাত্রী নন৷ তিনিও টুইটে জানান, খুব শীঘ্রই তিনি ভিয়ানকে নতুন বন্ধু এনে দেবেন!
অর্থাৎ, মা হবেন তিনি! এখন কবে বিপসের চাঁদের টুকরোর দেখা মিলবে, তা জানতে পারা সময়ের অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
সেঞ্চুরির হ্যাটট্রিকে চারশো পার, নবিদের নিয়ে ‘ছেলেখেলা’ ওয়েস্ট ইন্ডিজের, উদ্বেগ ভারতের
-
দুর্গাপুজোয় নরবলি দিয়ে পাপ করেছেন রাজা! আজও ‘ফল’ ভুগছে বাংলার এই রাজপরিবার
-
‘সিঁদুর খেলা নিয়ে ভীষণ এক্সাইটেড’, বিয়ের পর প্রথম পুজোয় একগুচ্ছ প্ল্যান মধুমিতার
-
ষোলোতেই বিয়ের চাপ প্রেমিকের! মানতে নারাজ পরিবার, ক্যানিংয়ে উদ্ধার ছাত্রীর দেহ
-
বাংলা দখলে ঝাঁপাচ্ছে টিভিকে, খোলা হয়েছে পার্টি অফিস! ‘অন্য কথা’ বলছে বিজয়ের দল