সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুপিসারে বিয়েটা সেরে ফেললেন দক্ষিণী অভিনেত্রী শ্রিয়া সরণ। রাশিয়ান প্রেমিক আন্দ্রে কোসচিভের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন শ্রিয়া। মুম্বইতে নিজের বাড়িতেই হিন্দু মতে বিয়ে সারেন নায়িকা। নিমন্ত্রিতদের তালিকা ছিল স্বল্প। তারকাদের মধ্যে কেবল মনোজ বাজপেয়ী ও শাবানা আজমি ছিলেন বলে জানা গিয়েছে।
Work mode. Photo shoot @kaustubh_19 @rajatktangri
Advertisement
২০০১ সালে তেলুগু ছবি ‘ইশতম’-এর মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেন শ্রিয়া। তামিল, তেলুগু, মালয়ালম ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বলিউডে শ্রিয়ার প্রথম ছবি ‘তুঝে মেরি কসম’। ছবিতে অন্যান্য চরিত্রে রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’স্যুজাও ছিলেন। এর ফের দক্ষিণী ছবিতে অভিনয় করেন শ্রেয়া। বলিউডে কামব্যাক করেন অজয় দেবগণের বিপরীতে ‘দৃশ্যম’ ছবিতে। ২০১৮ সালে মুক্তি পায় তাঁর তেলুগু ছবি ‘গায়ত্রী’। এরপরই শুটিং থেকে কিছুদিনের অব্যাহতি নেন শ্রেয়া। তখনই বিয়ের গুঞ্জন শুরু হয়ে যায়। প্রথমে শোনা গিয়েছিল প্রেমিকের সঙ্গে উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন নায়িকা।
কিন্তু সে গুঞ্জনকে মিথ্যে প্রমাণিত করে মার্চ মাসের ১২ তারিখই বিয়েটা সেরে নেন নায়িকা। প্রেমিক আন্দ্রে কোসেচিভ রাশিয়ার বাসিন্দা। পেশায় টেনিস খেলোয়াড়। বেশ কয়েকবছর ধরে নিজেদের এই লং ডিসট্যান্স সম্পর্ক বজায় রেখেছিলেন দু’জনে। ভৌগলিক দূরত্বের কথা মাথায় রেখেই বিয়েটাও সেরে ফেললেন। তবে আড়ম্বরহীনভাবেই। এতদিন নিজেদের সম্পর্কের গোপনীয়তা রক্ষা করে গিয়েছেন শ্রিয়া-আন্দ্রে। দু’জনে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পর্যন্ত দেননি। আবার পাপারাজ্জির ক্যামেরাতেও ধরা দেননি। আশা করা হচ্ছে বিয়ের পর হয়তো একসঙ্গে ক্যামেরাবন্দি হবেন নবদম্পতি।

সর্বশেষ খবর
-
বিশ্বজুড়ে চৈতন্যপ্রেমের জোয়ার, বিশ্বব্যাপী শান্তিবার্তা ছড়িয়ে কলকাতায় ফিরলেন মহারাজ
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আইনজীবী ছেলে, বাবা তদন্ত করলে আপত্তি? তৃণমূলকে প্রশ্ন হাই কোর্টের
-
‘ঠিক করেছে’, বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারকে ‘সমর্থন’ মেয়ে হারানো নদিয়ার দুই মা’র
-
চোখে ভয়ংকর সমস্যা ভোজিনহার, এই রোগে হারায় দৃষ্টিশক্তিও! জানুন লক্ষণ ও চিকিৎসা
-
জন্মদিনে পেলেন আরও এক উপহার! এবার আইসিসি হল অফ ফেমে সৌরভ