সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনে-দুপুরে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাংলা টেলিভিশনের অভিনেত্রী। অভিযুক্তের নাম মৌমিতা চক্রবর্তী।
[‘গোয়েন্দা গিন্নি’র পর এবার দ্বৈত চরিত্রে ছোটপর্দায় ইন্দ্রাণী]
ঘটনাটি ঘটে শুক্রবার বেলার দিকে। জানা গিয়েছে, ই এম বাইপাসে নিজেই গাড়ি চালাচ্ছিলেন ওই অভিনেত্রী। সায়েন্স সিটির মোড়ের কাছে রেড সিগন্যাল উপেক্ষা করে গাড়ি চালিয়ে দেন তিনি। আইন না মানা গাড়িটিকে আটকাতে গিলে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে ধাক্কাও মেরে বেরিয়ে যান। অভিযোগ সার্জেন্ট পড়ে যাওয়ার তাঁকে কটূক্তিও করেন মৌমিতা। এরপরই অভিনেত্রীর গাড়ির পিছু নেয় পুলিশ। কয়েক কিলোমিটার তাড়া করে রুবির মোড়ের কাছে গাড়িটিকে আটকাতে সক্ষম হয়। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই অভিনেত্রী। কৈফিয়ত চাওয়া হলে তিনি পুলিশের উদ্দেশ্যে কটূক্তিও করেন। এরপর গ্রেপ্তার করা হয় তাঁকে।
[টানটান অ্যাডভেঞ্চারের রসদ নিয়ে টিজারে হাজির দেবের ‘AMAZON অভিযান’]
বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ মৌমিতা চক্রবর্তী। বহুদিন ধরে অভিনয় করে চলেছেন তিনি। এখনও বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে সাফল্যের সঙ্গে অভিনয় করছেন। কিন্তু চেনা মুখ হওয়া সত্বেও কেন এমন আচরণ তিনি করলেন। তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এই ঘটনা ফের সনিকা চৌহান মৃত্যুর ঘটনার স্মৃতি ফিরিয়ে আনল। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ির বেপরোয়া গতিই প্রাণ কেড়েছিল প্রতিভাবান মডেলের। প্রথমে মদ খাওয়ার কথা স্বীকার না করলেও পরে বিক্রম মেনে নেন, সেদিন মদ খেয়েই গাড়ি চালাচ্ছিলেন তিনি।
[লতা মঙ্গেশকরের নাম করে টাকা তোলার অভিযোগ, দায়ের এফআইআর]
সর্বশেষ খবর
-
জিরামজি প্রকল্পে সময়ে মজুরি, ‘বঞ্চনা’ নালিশ মুছে টাকা দিল কেন্দ্র, কত পেল বাংলা?
-
উদ্বোধনের ‘কৃতিত্ব’ নিয়েছেন, চুরিতে চুপ কেন? রামমন্দির নিয়ে মোদিকে তোপ কংগ্রেসের
-
আদিবাসী পরিবার থেকে আন্তর্জাতিক মঞ্চ, লোকশিল্পী তীজন বাঈয়ের প্রয়াণে শোকপ্রকাশ মুর্মু-মোদির
-
প্রভাব খাটিয়ে দাদাগিরি! তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
ভিউয়ের লোভে ফেসবুকে বেবি ইউনিটের ভিডিও পোস্ট! ডিলিটের নির্দেশ দিয়ে কী বলল হাসপাতাল কর্তৃপক্ষ?