সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে সোনম কাপুর থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত প্রায় সকলেই মজে রয়েছেন দুবাইয়ে৷ হোটেল থেকে শুরু করে শপিং মল কিংবা অ্যামিউজমেন্ট রাইড – দুবাইয়ের প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে বলি তারকাদের৷ কিন্তু এ সবের মধ্যেই দুবাই মন্ত্রিসভার বিরাগভাজন হলেন পরিণীতি চোপড়া৷
জানা গিয়েছে, সোনম এবং সুশান্তের মতো পরিণীতিরও দুবাই ট্যুরিজমের প্রচার করার কথা ছিল৷ কিন্তু তিনি নাকি সেসব কাজ করছেন না মন দিয়ে৷ দুবাইয়ের মন্ত্রীদের থেকে প্রচারের কাজ হাসিল করলেও কাজে নাকি বেশ গাফিলতির প্রমাণ দিয়েছেন তিনি৷ আর ঠিক সেই কারণেই তাঁর উপর চটেছেন দুবাইয়ের মন্ত্রীরা৷
অভিনেত্রীর সঙ্গে দুবাই ট্যুরিজম প্রচার করা নিয়ে তাঁদের যে চুক্তি হয়েছিল, সেই মতো তাঁরা পরিণীতিকে পারিশ্রমিক দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ জানা গিয়েছে, প্রচারের জন্য ১৯ লক্ষ টাকা নেওয়ার কথা ছিল অভিনেত্রীর৷ কিন্তু কাজ ঠিক ভাবে না করায় সেই টাকার অঙ্ক কমাতে চলেছে দুবাই মন্ত্রীসভা৷
সর্বশেষ খবর
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?