সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলার সেই দিনগুলোই আলাদা ছিল৷ কী কাণ্ডটাই না করত আঙ্কল স্ক্রুজ আর তার তিন ভাইপো হিউই, ডিউই, লিউই মিলে৷ আর সেই লঞ্চ প্যাড, বিমান বা কপ্টার কোনটাই যে ঠিকঠাকভাবে ‘লঞ্চ’ করে উঠতে পারত না৷ তবুও কেমন করে কে জানে, ঠিক সময়ে তরী ঠিক পার করে দিতে পারত৷
ফিরে আসছে ‘ডাক টেলস’-এর সেই পাগল দুনিয়া৷ ডিজনির উদ্যোগেই কামব্যাক করছে আঙ্কল স্ক্রুজ অ্যান্ড কোম্পানি৷ ২০১৭ সালের মাঝামাঝি সময়েই ডিজনি এক্সডি চ্যানেলে দেখা যাবে নতুন এই সিরিজ৷ প্রথম সিজনের এপিসোডগুলি সব মিলিয়ে সাড়ে একুশ ঘণ্টা৷ সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকছে দু’টি ১ ঘণ্টার বিশেষ এপিসোড৷ তারই প্রথম টিজার মুক্তি পেল সম্প্রতি৷
মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিওতে সাধ হয়তো মিটল না, কিন্তু ‘তুফানি জিন্দেগি’ নতুন করে দেখার প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিল৷
সর্বশেষ খবর
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
এখনই কোনও পদক্ষেপ নয়! অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট
-
আচমকা অসুস্থ কলকাতার নামী স্কুলের ২৫ ছাত্রী, খবর পেয়েই দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী