সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের শুভেচ্ছা জানানোয় দোষের কিছু নেই। তবে নবদম্পতিকে যদি কোনও কন্ডোম প্রস্তুতকারক সংস্থা শুভেচ্ছা জানায়, তখন? অনেকেরই ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। ঠিক তাই-ই হল সোনম-আনন্দের ক্ষেত্রে। বিয়ের পরই একটি প্রখ্যাত কন্ডোম প্রস্তুকারক সংস্থার তরফে শুভেচ্ছা জানানো হল তাঁদের।
[ অবসাদের গ্রাসে কিশোরী জায়রা, ভেবেছিলেন আত্মহত্যার কথাও ]
বলিউডের হাই প্রোফাইল বিয়েতে নজর ছিল সকলেরই। আর হবে নাইবা কেন! একে কাপুর পরিবারের বিয়ে। তায়ে তারকার ছড়াছড়ি। সোনম কাপুরের বিয়েতে যতজন তারকাকে দেখা গিয়েছে, বিগ বাজেটের কোনও অনসম্বল কাস্টের সিনেমাতেও এক তারকাকে একসঙ্গে দেখা যায় না। ফলে প্রচারের সমস্ত আলো যেন ক’দিন কাপুর পরিবারের ওপরেই ছিল। সদ্য মিটেছে সেই সাড়ম্বর বিয়ে। আর ঠিক তারপরই সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজাকে শুভেচ্ছা জানাল ‘ডিউরেক্স’ নামে কন্ডোম প্রস্তুতকারক সংস্থা। শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘উই হ্যাভ গট ইউ কভারড’। সোশ্যাল মিডিয়ায় এই শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকের মুখেই হাসি ফুটেছে।
— Durex India (@DurexIndia) May 9, 2018
তবে সংস্থার এই প্রথম কোনও নবদম্পতিকে এরকম শুভেচ্ছা জানালো তা নয়। এর আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের পরও এরকম মজা করে শুভেচ্ছা জানানো হয়েছিল। লেখা হয়েছিল, তোমাদের দু’জনের মধ্যে ‘ডিউরেক্স’ ছাড়া আর যেন কিছু না থাকে।
এদিকে সোনমের প্রতি ভালবাসা জানিয়ে একটি মিষ্টি পোস্ট করেছেন আনন্দ। যা নিয়ে বলিউডের অভিনেতা-অভিনেত্রী মহলে সাড়া পড়েছে। আনন্দের শ্যালিকা জাহ্নবী কাপুর তো খুশিতে ডগমগ। এদিকে রণবীর সিংও লাভ সাইনের বন্যা বইয়ে দিয়েছেন সে পোস্টে। উত্তর দিয়েছেন সোনম নিজেও। আনন্দকেই যে আজীবন আঁকড়ে থাকতে চান তা আরও একবার প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন সোনম।
[ প্রেম করছেন রণবীর-আলিয়া? সোনমের রিসেপশনের পর জোরাল গুঞ্জন ]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন