সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে অর্থের কারচুপি নিয়ে এখনও খাঁড়া কাটল না শাহরুখ খানের৷ ফরেন এক্সচেঞ্জ ভায়োলেশনের অভিযোগে ফের কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার কিং খানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ সূত্রের খবর, আগামী ২৩ আগস্ট মুম্বইয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলিউড বাদশাকে৷
[শাহরুখকে এই উপহারটাই দিলেন সলমন]
ED has started adjudication proceeding against Shah Rukh Khan in a FEMA case. Earlier, ED had issued a show cause notice to Shah Rukh Khan. pic.twitter.com/FBoelhultQ
Advertisement— ANI (@ANI_news) July 20, 2017
এর আগে গত মার্চে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) লঙ্ঘন করার জন্য শাহরুখের স্ত্রী গৌরী খান ও কেকেআর-এর আরেক কর্ণধার জুহি চাওলাকে শো-কজ নোটিস পাঠিয়েছিল ইডি৷ FEMA ২০০০-এর ৪(১) নম্বর আইন অনুযায়ী কিং খান, গৌরী ও জুহিকে নোটিস পাঠানো হয়েছিল৷ জানা যায়, Knight Riders Sports Private Limited (KRSPL)-কেও নোটিস পাঠানো হয়েছিল৷ যে কোম্পানিটি নাইট দলের মালিক৷ প্রথমে রেড চিলিজ এন্টারটেনমেন্টের ডিরেক্টর গৌরী খানের নামে সমস্ত শেয়ার কেনা হত৷ তবে পরে ২ কোটি টাকার নতুন শেয়ার কেনে KRSPL৷ যার মধ্যে ৪০ লক্ষ শেয়ার দেওয়া হয় জুহিকে৷ অভিযোগ, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সেই সব শেয়ার বিক্রি করা হয়েছে৷ ফলে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হয়েছে FEMA-র৷
[জানেন কেন মারাঠা মন্দিরে বাতিল করা হল DDLJ-র শো?]
এই ইস্যুতে কলকাতা ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সহ-কর্ণধারদের আগেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে৷ এবার এ বিষয়ে শাহরুখের থেকে বিস্তারিত তথ্য চাওয়া হবে বলে জানা যাচ্ছে৷ এখন দেখার কিং খান ও তাঁর দলের ভবিষ্যৎ কী হয়৷
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব