সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালের সুপার মডেল, শো স্টপার সব হারিয়ে বসে রয়েছে রাস্তার ধারে৷ মাদকের নেশা কাবু করেছে তাঁকে৷ রাস্তাই তাঁর ঠিকানা৷ মধুর ভান্ডারকরের ‘ফ্যাশন’ ছবিতে এমন দৃশ্য দেখা গিয়েছিল৷ বাস্তব দুনিয়ার এক টুকরো ছবিই ফুটে উঠেছিল সেখানে৷ ফের বাস্তবের মাটিতে ধরা পড়ল সেই দৃশ্য৷ দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বলিউড নায়িকা৷

আপকাপিং ছবি ‘আয়না’য় সিরিয়াল কিসার ইমরান হাসমির বিপরীতে অভিনয় করেছেন আলিশা খান৷ চলতি বছর আগস্টে মুক্তি পাওয়ার কথা ছবিটির৷ কিন্তু তার আগেই ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়েছেন আলিশা৷ গাজিয়াবাদের মডেলকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তাঁর মা ও ভাই৷ কারণ জানতে চাইলে তিনি বলেন, তাঁর প্রেমিক তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দেয়৷ এমনকী এমন একটি ভিডিও ইউটিউবে আপলোডও করে দিয়েছিল সে৷ তারপরই প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন আলিশা৷ তাঁর দাবি এই কারণেই তাঁর পরিবার তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে৷

এখন সারাদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন৷ এবং হয় বন্ধুর বাড়ি না হয় গাজিয়াবাদের কোনও মন্দিরে রাত কাটাচ্ছেন তিনি৷ ২০০৭ সালে জনপ্রিয় মডেল গীতাঞ্জলি নাগপালকেও রাস্তার ধারে বসে থাকতে দেখা গিয়েছিল৷
সর্বশেষ খবর
-
আরও অস্বস্তিতে লালুপ্রসাদ! আইআরটিসি দুর্নীতিতে যাদব পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ আদালতের
-
পুষ্টিজাত পানীয়ের বোতল ভর্তি কৃমি! তুখারামের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি বিপাশার
-
রবিবার হচ্ছে না ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি! বড়সড় সিদ্ধান্ত দিল্লি পুলিশের
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট