Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

আলিয়ার সঙ্গে অনস্ক্রিন প্রেম করতে আপত্তি ইমরানের!

অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান না ইমরান হাশমি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২০, ২০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২০, ২০:৩০

options
link
আলিয়ার সঙ্গে অনস্ক্রিন প্রেম করতে আপত্তি ইমরানের! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান না ইমরান হাশমি৷ অনস্ক্রিন আলিয়ার সঙ্গে প্রেম করতে তীব্র আপত্তি বলিউডের সিরিয়াল কিসারের৷ সম্প্রতি আলিয়ার বিপরীতে ইমরানকে একটি ছবির অফার দেওয়া হলে, সাফ সেই অফার ফিরিয়ে দেন অভিনেতা৷ কানাঘুষো শোনা গিয়েছে ‘রোম্যান্টিক-কমেডি’ ছবিটিতে আলিয়ার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য শুট করার প্রস্তাব পেয়েছিলেন ইমরান৷ কিন্তু গোটা বিষয়টি নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন তিনি৷

কিন্তু হঠাৎ এমন কী হল? আলিয়ার সঙ্গে কেন কাজ করতে চাইছেন না ইমরান? আসলে ইমরান আলিয়ার তুতো ভাই৷ আর ছোট বোনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে অস্বস্তি হবে অভিনেতার৷ তাই আলিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে অস্বীকার করেছেন তিনি৷

Advertisement

বোনকে অনস্ক্রিনেও অন্য নজরে দেখবেন না দাদা!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.