Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

‘বাদশাহো’র নতুন গানে চোখ ধাঁধিয়ে দিলেন ‘টপলেস’ সানি

দেখুন সে গানের ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ০৬:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ০৬:৫৯

options
link
‘বাদশাহো’র নতুন গানে চোখ ধাঁধিয়ে দিলেন ‘টপলেস’ সানি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিজার যদি পূর্বাভাস হয় তবে আসল গান হল ভারী বর্ষণ। আর কে না জানে শ্রাবণেও আগুন থাকে! আর গানে যদি থাকেন সানি লিওন, তবে উত্তাপ বাড়া সময়ের অপেক্ষা মাত্র। প্রত্যাশামতো হলও তাই। ‘বাদশাহো’র নতুন গান ‘পিয়া মোরে’তে চোখ ধাঁধিয়ে দিলেন টপলেস সানি।

b-2

Advertisement

মিলন লুথারিয়ার এ ছবির প্রেক্ষাপট জরুরি অবস্থা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক নির্দেশেই সারা দেশে তৈরি এক অস্থির পরিস্থিতি। এ সময়ই এক রাজ্য থেকে অন্য রাজ্যে সোনা বয়ে নিয়ে যেতেন সেনারা। আর তাঁদের চোখের সামনেই তা লুট করত ছয় গ্যাংস্টার। ছবির নতুন গানের মুক্তি নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল নেটদুনিয়ায়। সানি লিওনের সঙ্গে এ গানে দেখা যাচ্ছে ইমরান হাশমিকে। সেই ‘মার্ডার’ থেকে ইমরানের স্ক্রিন ইমেজ যে ঠিক কীরকম তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই জুটিতে যে বাজিমাত করবে এরকমটাই প্রত্যাশা ছিল। দেখা গেল কার্যত দু’জনে যেন সে প্রত্যাশা আগাম আঁচ করেই পারফর্ম করেছেন। লাস্যে, আবেদনে, যৌনতাময় ইশারায় সানি যখন পর্দা মোহময় করে তুলেছেন, তখনই পারফেক্টলি পুরুষালি হয়ে উঠেছেন ইমরান। জুটিতে মিলে শরীরি আবেদন এ গানকে অন্যরকম করে তুলেছেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

badsaho-1

গানটি গেয়েছেন মিকা সিং ও নীতি মোহন। মনোজ মুনতাশিরের কথায় এ গান তৈরি করেছেন অঙ্কিত তিওয়ারি। আপাতত এ গান যে চার্টবাস্টারের শীর্ষে পৌঁছাবে, এমনটা অনুমান করাই যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

দেখুন ভিডিও:

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.