সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব নজর তোমার দিকেই- এই যদি ছবির ক্যাপশন হয়, তবে ছবিটি কী তা নিয়ে কৌতূহল হওয়াই স্বাভাবিক। নেটিজেনদের আগ্রহ বাড়িয়ে তুলে এবার তাই আরও সাহসী হয়ে উঠলেন অভিনেত্রী এষা গুপ্তা। ক’দিন আগেই অন্তর্বাস পরিহিতা ছবি দিয়ে মাতিয়ে দিয়েছিলেন নেটদুনিয়া। তাতে বেশ খানিকটা সমালোচনার মুখেও পড়েছিলেন। এবার তাই আরও সাহসী। একেবারে টপলেস হয়েই তিনি বুঝিয়ে দিলেন, সমালোচনার জবাব কীভাবে দিতে হয়।
Advertisement
‘রুস্তম’ ছবিতে নজর কেড়েছিলেন। এখন অবশ্য ‘বাদশাহো’ নিয়েই মাতামাতি। নায়িকাদের চেনা ইমেজ ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছেন এষা। ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে তা নিয়ে আলোচনাও চলছে। তবে অনসম্বল কাস্টের ছবিতে বাকি সদস্যদের নিয়েও আলোচনা চলে। বিশেষত যেখানে অজয় দেবগণ, ইমরান হাশমি থেকে সানি লিওনের মতো তারকারা আছেন। কিন্তু সকলের নজর যে কী করে নিজের দিকে ঘুরিয়ে নিতে হয়, তা বোধহয় ভালই জানেন এষা। আর তাই কদিন আগে যে ফটোশুট নিয়ে বিরূপ পরিস্থিতিতে পড়েছিলেন, সেটাকেই হাতিয়ার করে প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে নিলেন।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সমালোচনার শিকার হওয়া আজ আর অভিনেত্রীদের কাছে নতুন কিছু নয়। কখনও তাঁরা রেগে যান। কখনও বা জবাব দেন। তা নিয়ে আলাপ আলোচনার ঢেউ ওঠে। কিন্তুু এ প্রবণতা কমে না। এষা অবশ্য একটা নতুন উপায় বের করেছেন। ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করেছেন। ফলে চাইলেও সকলে কমেন্ট করতে পারবেন না। কিন্তু সে তো গেল প্রযুক্তির কথা। নিজেও নিয়েছেন সাহসী পদক্ষেপ। কদিন আগে কটা অন্তবার্স পরা ছবি দিয়েছিলেন। তাতে এসেছিল সমালোচনা, অশ্লীল মন্তব্য। এবার তাই একেবারে টপলেস ছবি পোস্ট করেই যেন নীরবে সমস্ত সমালোচনার জবাব দিলেন।
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির