সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত খ্যাতনামা বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। শনিবার সকাল ৭.৩৫ মিনিটে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।
পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। সম্প্রতি গলায় অস্ত্রোপচারের জন্য তাঁকে ভরতিও করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৮৩। শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।
[আরও পড়ুন: ‘রোজগারের ব্যবস্থা করুন!’ অমিত শাহর কাছে কাজ চেয়ে হাসির খোরাক রুদ্রনীল ]
২০২১ সালের ২৬ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষ। আর এবার চলে গেলেন শিল্পী পার্থ। পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটির ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয় ছিল আবৃত্তি প্রেমীদের কাছে। ‘কুন্তী’ গৌরী আগেই প্রয়াত হয়েছেন আর এবার প্রয়াত হলেন ‘কর্ণ’ পার্থও।

রেডিওর উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পার্থ ঘোষের (Partha Ghosh) প্রয়াণে একটি যুগের অবসান হল।
[আরও পড়ুন: ‘সমালোচনা ভয় পাই না’, সত্যজিতের ভূমিকায় অভিনয় করা নিয়ে আত্মবিশ্বাসী জিতু]
সর্বশেষ খবর
-
পুজোর মেনুতে থাকবে মাছ-মাংস! আমিষ ‘আপত্তি’ উড়িয়ে বিশেষ বার্তা দিতে পারেন শুভেন্দু
-
সোহা খাতুনের মুখে সংস্কৃত শ্লোক, গল্পপাঠ তাবাসসুমের! নবদ্বীপের স্কুলে ‘সংস্কৃত দিবসে’র অনন্য ছবি
-
ব্রাজিল ম্যাচ করে উন্নতি হবে ভারতীয় ফুটবলের? সৌরভের সপাট জবাব, ‘ক্রিকেটের থেকে শিখুক…’
-
‘বিগ বস-এর ঘরে…’, কণ্ঠ শুনলেই ঘুম ওড়ে প্রতিযোগীদের! ব্যারিটোন ভয়েসের নেপথ্যে কে?
-
জঙ্গলমহলে এটিএম থেকে ‘মানি ট্রেল’, ৭২ কোটির জালিয়াতিতে বাঁকুড়ায় ধৃত ৭, কিংপিংয়ের খোঁজে পুলিশ