Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
শঙ্খ ঘোষ

অনেকটাই সুস্থ শঙ্খ ঘোষ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কবি

কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে শঙ্খ ঘোষকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২০, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২০, ১৭:১৭

options
link
অনেকটাই সুস্থ শঙ্খ ঘোষ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কবি zoom

সংবাদ প্রতিদিন ডিজটাল ডেস্ক: ছাড়া পেলেন কবি শঙ্খ ঘোষ। মঙ্গলবার শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। চার দিন পর ছাড়া পেলেন। ৩ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা হয়। শুক্রবারই হাসপাতালের তরফে ঘোষণা করা হয়েছিল শনিবার ছাড়া হতে পারে কবিকে। সেই মতো শনিবার বিকেলের দিকে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কবি শঙ্খ ঘোষ। কোনও অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া যেত না। শারীরিক অসুস্থতার কারণে একপ্রকার গৃহবন্দিই ছিলেন তিনি। বাইরে কোথাও বের হতে পারতেন না। ঘরের মধ্যেও চলাফেরা বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু মঙ্গলবার সকালে তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়। দোতলার ঘর থেকে নিজেই হেঁটে নিচে নেমেছিলেন তিনি। তারপর দুপুরে ফের অসুস্থ হয়ে পড়েন। বেলা সোয়া ১২টা নাগাদ মুকুন্দপুরের একটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়। শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়ে তাঁর। মেডিসিন বিশেষজ্ঞ সি কে মাইতির তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় কবির। একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। মূত্রথলিতেও সংক্রমণ ধরা পড়ে তাঁর। এক্স-রে, CRP, সোডিয়াম-পটাশিয়াম লেভেল টেস্ট, লিভার, ECG, USG ও রক্ত পরীক্ষা-সহ একাধিক পরীক্ষা হয় শঙ্খ ঘোষের।

Advertisement

[ আরও পড়ুন: বন্ধ হল আমার এফএম, বাংলা গান থেকে বঞ্চিত শ্রোতারা ]

তবে বুধবার কবির চিকিৎসক সি কে মাইতি জানান, কবির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে শ্বাসনালীতে সংক্রমণ হওয়ার ফলে সারা শরীরেই তার প্রভাব পড়েছে। বয়সজনিত কারণেই অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন কবি। প্রতিরোধ ক্ষমতা যুবক বা কিশোরদের থেকে অনেকটাই কম তাঁর। ফলে মূত্রথলিতেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। তিনজন বিশেষজ্ঞ কবিকে দেখেন। তাঁরাও জানান শঙ্খ ঘোষ এখন অনেকটাই সুস্থ। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। সেই মতো আজ বিকেলের দিকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তা সত্ত্বেও তাঁকে কয়েকদিন চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন বলে খবর।

[ আরও পড়ুন: অনেকটাই সুস্থ শঙ্খ ঘোষ, হাসপাতাল থেকে ছাড়া পাবেন শনিবার ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.