সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যান সুলতানেরই হোন, কিংবা বাদশার৷ খবরটা শুনে আনন্দই পাবেন সিনেপ্রেমীরা৷ চলতি বছরের বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বলিউডের দুই বিগ বাজেট ছবি৷ সলমন খানের ‘সুলতান’ এবং শাহরুখ খানের ‘ফ্যান’৷
অক্টোবরের ছয় তারিখ থেকে শুরু হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত৷ উৎসবের ‘ওপেন সিনেমা’ বিভাগে দেখানো হবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’৷ আর পরিচালক মণীশ শর্মার ‘ফ্যান’ দেখানো হবে ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে৷
উৎসবের অন্যতম আকর্ষণ হিসাবে থাকছে পরিচালক কঙ্কনা সেনশর্মার বহুচর্চিত ছবি ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’৷ তথ্যচিত্র বিভাগে ঠাঁই পেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জীবনকাহিনির উপর তৈরি তথ্যচিত্র, ‘অ্যান ইনসিগনিফিকেন্ট ম্যান’৷ গত বছর এই চলচ্চিত্র উৎসবে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল সলমনের ‘বজরঙ্গি ভাইজান’৷ এবারও সব ছবির ক্ষেত্রে সেই আশাই রাখছে বলিউড৷
সর্বশেষ খবর
-
বস যদি হয় এআই! সব রামপ্রসাদই হাবুডুবু খাবে উপায় খুঁজতে গিয়ে
-
‘এত্ত তামাশা কেন?’, ডিভোর্স মামলা তুলতেই সুনীতাকে ‘সংসারের পাঠ’ গোবিন্দার ম্যানেজারের
-
বদলের বাংলায় মোদি-শুভেন্দু রাখিই এবার হটকেক! পদ্মের চাহিদাও তুঙ্গে
-
‘স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের চেয়ে শ্যামাপ্রসাদের অবদান বেশি’, বারাসতে বদলে গেল ভবনের নাম
-
শাসকের ইচ্ছাই শেষ কথা ছিল গত তিন দশকে! ১৯৯১-এর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন, চলছে ভোট