সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্রিম নিয়েছেন। অথচ অনুষ্ঠানের নাম নেই। শেষমেশ বাধ্য হয়েই তিন গায়কের নামে এফআইআর দায়ের করল এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগ, অঙ্কিত তিওয়ারি, আকৃতি কক্কর ও শিল্পা রাওয়ের বিরুদ্ধে।
[ নির্লজ্জ সেলফি! ফের নেটদুনিয়ার রোষে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ]
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী সংস্থার ম্যানেজার মহারাষ্ট্রের ওশিয়ারা থানায় এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, প্রায় বছর দুয়েক আগে অঙ্কিত তিওয়ারির সঙ্গে সংস্থার কথা হয়। একটি অনুষ্ঠান করবেন তাঁরা। এই মর্মে অগ্রিম ৩০ লক্ষ টাকা দেওয়া হয়। এই অর্থ দেওয়া হয় ব্রাদারহুড এন্টারটেনমেন্ট নামে। যে সংস্থার মালিক অঙ্কিত তিওয়ারি ও তাঁর ভাই। কথা হয়, অনুষ্ঠানে অঙ্কিতের সঙ্গে থাকবেন দুই শিল্পী আকৃতি কক্কর ও শিল্পা রাও। যদিও তারপর আর কোনও সাড়াশব্দ মেলেনি শিল্পীদের থেকে। বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। সংস্থার দাবি ছিল, হয় শিল্পীরা অনুষ্ঠান করুন। নয়তো টাকা ফেরত দিন। কিন্তু শিল্পীদের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তারপরই এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
[ মুক্তির আগেই আডবানির প্রশংসা কুড়িয়ে নিল ‘সিক্রেট সুপারস্টার’ ]
ওশিয়ারা থানার ইনস্পেক্টর অর্জুন রাজানে জানাচ্ছেন, এই মুহূর্তে শিল্পীরা শহরে নেই। তাঁদের তলব করা হয়েছে। ফিরলেই এ ব্যাপারে তাঁদের বয়ান নেওয়া হবে।
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…