সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনেই তুখোড় অভিনেতা৷ একসঙ্গে বহুবার স্ক্রিন শেয়ার করেছেন৷ ‘অমর আকবর অ্যান্টনি’ হোক বা ‘কভি কভি’, যখনই পর্দায় এসেছেন দু’জনে মাতিয়ে দিয়েছেন৷ কিন্তু এবার তাঁদের দেখা যাবে একেবারে অন্য রূপে৷ একজন বাবার ভূমিকায়, অন্যজন ছেলে৷ আর এই বাবা-ছেলে মিলেই জমবে ‘১০২ নট আউট’৷ অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের এ ছবিরই ফার্স্ট লুক প্রকাশ হল সম্প্রতি৷
[ ‘যা করার বেডরুমেই করি’, বিস্ফোরক সোনম ]
গুজরাটি এক নাটক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এ ছবি৷ নাটকটিরও নাম ছিল ‘১০২ নট আউট’৷ মঞ্চ থেকে সেটিকে পর্দায় তুলে আনছেন পরিচালক উমেশ শুক্লা৷ ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ঋষি কাপুরের বাবার ভূমিকায়৷ এ চরিত্রের বয়স ১০২ বছর৷ অন্যদিকে পঁচাত্তর বছর বয়সী ছেলের ভূমিকায় আছেন ঋষি৷ দু’জনের রসায়নই এ ছবির প্রাণ৷ গুজরাটি সে নাটকটি যাঁরা দেখেছেন তাঁরা জানেন, সংলাপে-অভিব্যক্তিতে কেমন জমজমাট হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত৷ সুতরাং এরকম একটি কাহিনিকে পর্দায় তুলে আনতে গেলে দু’জন বলিষ্ঠ অভিনেতার দরকার ছিল৷ পরিচালকের এই পছন্দের তারিফ করছে বলিপাড়া৷ কেননা এই দুই অভিনেতা যেভাবে এ কাহিনির প্রতি সুবিচার করতে পারবেন, তেমনটা হয়তো আর কেউই নন৷ বস্তুত ফার্স্ট লুক থেকেই যেন তাঁর প্রমাণ দিচ্ছেন তাঁরা৷ একদিকে বৃদ্ধ অমিতাভের চোখেমুখে খেলছে প্রবল কৌতুক৷ অন্যদিকে ঋষি তুলনায় গম্ভীর, বাপ-ছেলের খিটিমিটি আর তার মধ্যে দিয়ে উঠে আসা বার্তাই যে এ ছবির সম্পদ, তার ইঙ্গিত মিলছে এই ফার্স্ট লুক থেকেই৷
T 2428 – Respect old when young help weak when strong. Confess fault when wrong. Because one day in life you will be old, weak and wrong. pic.twitter.com/myFfYKUW8z
— Amitabh Bachchan (@SrBachchan) May 18, 2017
[ ফের ঘনিষ্ঠ রাজ-মিমি, শুনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর ]
বয়স্কদের সম্মান করার বার্তা ইতিমধ্যেই দিয়েছেন বিগ বি৷ সম্প্রতি টুইটারে তিনি জানিয়েছেন, বয়স্কদের সম্মান করুন৷ কোনও ভুল করলে তা স্বীকার করুন৷ কেননা জীবন এরকমই যে, আজ যে যুবক, একদিন তাকেও বৃদ্ধ হতে হবে৷
সর্বশেষ খবর
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত
-
‘সুপারি কিলার’দের সঙ্গে আঁতাঁত! ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে গ্রেপ্তার কলকাতা পুলিশের সার্জেন্ট-সহ ২
-
মৃত্যুর আগে ছেলের মুখ দেখতে পাননি মা! ‘বাংলাদেশ রাষ্ট্র’কে দুষে চিন্ময় প্রভুর পাশে তসলিমা