সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব শেষ। কিন্তু আনন্দের তো আর শেষ হয় না। সপ্তাহ শেষে আবার শুক্রবার আসবে। ফের কোনও নতুন কাহিনি বলবে সেভেন্টি এমএম স্ক্রিনে। নতুন বছরে এমনই এক কাহিনি নিয়ে আসছেন পরিচালক শশাঙ্ক ঘোষ। আর তাঁর সূত্র ধরেই বলিউডে কামব্যাক করছেন করিনা কাপুর। সঙ্গে থাকছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া। ‘বীরে দি ওয়েডিং’-এর প্রস্তুতি বহুদিন ধরেই করছিলেন চারমূর্তি। এতদিনে প্রকাশ্যে এল প্রথম ঝলক।
বছর শেষে প্রথম ঝলকেই বাজিমাত করেছেন পরিচালক। চার কন্যাকে ধরেছেন একেবারে ফেস্টিভ মুডে। মুখ সেভাবে কারওরই দেখা যাচ্ছে না। তবে গোটা পোস্টার জুড়ে হলুদ-লাল রঙের খেলাতেই ফুটে উঠেছে বিয়ে বাড়ির আবহ। যাঁর প্রস্তুতিতে ব্যস্ত সোনম, করিনারা।
[জানেন, বড়পর্দায় কার ভূমিকায় অভিনয় করতে মুখিয়ে বিদ্যা?]
তৈমুরের জন্মের পর এ ছবি দিয়েই বলিউডে নতুন ইনিংস শুরু করছেন করিনা। ছবির সেটেও তৈমুরের উপস্থিতি দেখা গিয়েছে। শোনা এও যাচ্ছে, মায়ের এ ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি হচ্ছে নবাব-পুত্তুরের। তাঁর শুটিং পর্বও দিল্লির প্রথম শিডিউলেই সারা।
সেটে নাকি সকলের চোখের মণি ছিল ছোট্ট তৈমুর। করিনা মজা করে বলেছিলেন, এ কারণেই নাকি তৈমুরের ফ্লোরে আসা বন্ধ করে দিয়েছেন প্রযোজক রিয়া কাপুর। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছে রিয়ার বোন সোনমও। শশাঙ্কের সঙ্গে এটি সোনমের দ্বিতীয় কাজ। ‘খুবসুরত’ পরিচালকের হাত ধরে আগেও সাফল্যের মুখ দেখেছিলেন নায়িকা। এবার সঙ্গে আবার স্বরা ও শিখার মতো অভিনেত্রীও। নতুন বছরে এই উৎসব দর্শকদের মন কাড়বে বলেই বিশ্বাস গোটা টিমের।
[শাহরুখের সাক্ষাৎ না পেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ফ্যান’ অরুণা]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত