সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেচারি মেয়েটা৷ শুধুমাত্র নিজের ‘ক্যাটরিনা আন্টি’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল ফেসবুকে৷ তাতেই তোলপাড় ভার্চুয়াল বিশ্ব৷ ৩৩ বছরের ক্যাটরিনাকে ‘আন্টি’ বলার অপরাধে বছর আটেকের হর্ষালি মালহোত্রাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে সোশাল নেটওয়ার্কিং সাইটে৷
কয়েকদিন আগেই তেত্রিশের কোটায় পা দিয়েছেন ক্যাট৷ জন্মদিনে সাড়ম্বরে ফেসবুকের জগতে প্রবেশও করেছেন বলি-বিউটি৷ আট বছরের হর্ষালি আগে থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সক্রিয়৷ ক্যাট ‘আন্টি’র আগমনে উচ্ছ্বসিত হয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায় নিজেদের একটি ছবি পোস্ট করে৷ সবই ঠিক ছিল, বাধ সাধল ছবির ক্যাপশন৷ যাতে ক্যাটরিনাকে ‘আন্টি’ বলে সম্বোধন করে হর্ষালি৷ এতেই ক্যাট প্রেমীদের বিরাগ ভাজন হয় বজরঙ্গি ভাইজানের সহ-অভিনেত্রী৷
ক্যাটরিনা অবশ্য কিছু মনে করেননি৷ বরং হর্ষালিকে ভালবেসে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ কিন্তু, সমালোচনার ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসে তাঁর এই সৌজন্য৷ ক্যাট অনুরাগীদের অভিযোগ, ‘আন্টি’ নয়, ক্যাটকে ‘দিদি’ বলা উচিত ছিল হর্ষালির৷ এই উচিত-অনুচিতের মাঝেই ফেসবুকে ট্রেন্ডিং ছোট্ট হর্ষালির কীর্তি৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?