সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে লেগেছে বিয়ের ধুম৷ ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছেন ‘দীপবীর’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর কাপুর৷ আগামী মাসেই চারহাত এক হবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পপ স্টার নিক জোনাসের৷ বিয়ে বিয়ে গন্ধ ছড়িয়ে রয়েছে গোটা বি-টাউনে৷ এমন সময় কানাঘুষো শোনা যাচ্ছে আরও এক সুন্দরীর বিয়ের খবর৷ সূত্রের খবর, আগামী বছরেই নাকি বিয়ে করতে চলেছেন ‘স্লামডগ মিলেনিয়র’ খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো৷
[‘ধর্ষণ একটি সুস্বাদু খাবার’! সংলাপ বিতর্কে নিহালনির সিনেমা]
সূত্রের খবর, প্রেমিক তথা অ্যাডভেঞ্চার ফটোগ্রাফার কোরি ট্রনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি এবং ২০১৯-এ হতে চলেছে এই বিয়ের অনুষ্ঠান৷ যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি ফ্রিদা৷ কিন্তু তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট অনেক কথাই বলে দিচ্ছে৷ সেখানে প্রেমিক ট্রনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন তিনি৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গল’ ছবির ট্রেলার৷ ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি৷ এই ছবিতেও একটি চরিত্রে অভিনয় করছেন ফ্রিদা৷
[‘ইরফানকে নিয়ে আবার কলকাতায় শুট করব’, অকপট সুজিত]
২০০৮ সালে ‘স্লামডগ মিলেনিয়র’ ছবিতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী ফ্রিডা পিন্টো ও অভিনেতা দেব প্যাটেল৷ যে ছবি খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল তাঁদের জুটিকে৷ ছবিটি অস্কার পুরস্কারও পায়৷ এরপর দেব প্যাটেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ফ্রিদা পিন্টো৷ কিন্তু ২০১৪-তে তাঁদের সম্পর্কে ফাটল ধরে৷ তারপর পোলো খেলোয়াড় রনি বারকাডির সঙ্গে সম্পর্কে জড়ান ফ্রিদা৷ কিন্তু সেই সম্পর্কও টেকে না৷ এরপরই ফ্রিদার জীবনে প্রবেশ করেন কোরি ট্রন৷ দীর্ঘদিন ধরেই একসঙ্গে রয়েছেন তাঁরা৷ জল্পনা সঠিক হলে, ২০১৯-এ পরিণতি পেতে চলেছে তাঁদের সম্পর্ক৷
সর্বশেষ খবর
-
মরশুমের বাকি ট্রফিজয়ের হুঙ্কার মোহনবাগানের ছাংতের, ইস্টবেঙ্গলে সই নিয়ে কী জানালেন সানান?
-
নাশকতা নাকি জেল পালানোর ব্লুপ্রিন্ট? ফরেনসিকে আফতাবের প্রেসিডেন্সির সেলে বাজেয়াপ্ত মোবাইল
-
নায়ক ও মহানায়ক! ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ মোদির
-
বাংলাদেশি হয়েও বৈষ্ণবনগরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান! মালদহে আরও এক ‘লাভলি’র খোঁজ
-
সাড়ে ৩ দশক পর! রক্তাক্ত অধ্যায় পেরিয়ে কাশ্মীরে রাম মন্দির বানাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা