সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোবিন্দাকেই নকল করেন তিনি৷ তবে যে স্বতঃস্ফূর্ততায় তিনি নাচেন, তাতে নাকি গোবিন্দাও লজ্জা পাবেন৷ নেটিজেনদের অনেকেই ডান্সিং আঙ্কলের নাচ দেখে এ কথা বলেছেন৷ তাঁকে চিনতে আর কারও বাকি নেই৷ সঞ্জীব শ্রীবাস্তবের নাচ দেখে তাঁকে এ নামেই এখন ডাকছেন সকলে৷ তো তাঁর নাচ পৌঁছেছে খোদ গোবিন্দার কাছেও৷ তিনি বিশেষ বার্তাও দিয়েছেন সঞ্জীবকে৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গোবিন্দা নিজে এ নাচের ভিডিও দেখেছেন৷ তারকা জানাচ্ছেন, কেউ একজন তাঁকে এই ভিডিও পাঠিয়েছিলেন৷ নিজের নাচের নকল দেখে তো দারুণ খুশি তিনি৷ বলেছেন, ভদ্রলোক আমার নাচের স্টেপই নকল করছেন বটে৷ তবে সচেতনভাবে করছেন না৷ নিজের নাচের স্টেপ অন্য কেউ নকল করছেন দেখলে কার না ভাল লাগে! তবে যেরকম আনন্দের সঙ্গে তিনি নাচছেন সেটাই বড় কথা৷ গোবিন্দা তাঁর স্ত্রী সুনীতাকেও এই ভিডিও দেখিয়েছেন৷ ভক্তকে বিশেষ বার্তাও দিয়েছেন গোবিন্দা৷ বলেছেন, নাচ যেরকম উপভোগ করছেন সেটাই বজায় রাখুন৷ স্টেজে সঞ্জীবের স্ত্রী যেরকম তাঁর সঙ্গে তাল মিলিয়েছেন তারও প্রশংসা করেছেন গোবিন্দা৷
[ নাচেই মন কাড়লেন, পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘ডান্সিং আঙ্কল’ ]
ভোপালের বাসিন্দা সঞ্জীব শ্রীবাস্তব যা করেছেন তা দেখে কার্যত অবাক গোটা দেশ৷ ভিডিওর প্রভাব এতটাই পড়েছে যে টুইট করে ভিডিওর প্রশংসা করেছিলেন খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ পেশায় শিক্ষক সঞ্জীব শ্রীবাস্তব কিশোর বয়স থেকেই বলিউড সুপারস্টার গোবিন্দার ভক্ত৷ গোবিন্দার গান, তাঁর নাচ, নাচের স্টাইল সবেতেই মাতোয়ারা তিনি৷ গোবিন্দা-রবিনা টান্ডন জুটির কোনও সিনেমাই এখনও পর্যন্ত বাদ পড়েনি তাঁর৷ এহেন সঞ্জীববাবু সম্প্রতি যান একটি অনুষ্ঠানে৷ সেখানে গিয়ে গোবিন্দার বিখ্যাত গান ‘আপকে আ জানে সে’-তে নাচতে থাকেন তিনি৷ তবে তিনি একাই নন, তাতে অংশ নেন শ্রীমতী শ্রীবাস্তবও৷ সে ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ আর তারপরই তাঁকে মধ্যপ্রদেশের বিদিশা পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা হয়েছে বলেই জানা যাচ্ছে৷
हमारे विदिशा के भोपाल में कार्यरत प्रोफ़ेसर श्री संजीव श्रीवास्तव जी की ज़िंदादिली ने पूरे भारत में इंटरनेट पर तहलका मचा दिया है। मानो या ना मानो मध्यप्रदेश के पानी में कुछ तो ख़ास बात है… pic.twitter.com/8qM15uZVXF
— ShivrajSingh Chouhan (@ChouhanShivraj) June 1, 2018
সর্বশেষ খবর
-
খুদে ভক্তের ছবির আবদার না মিটিয়েই সটান গাড়িতে, ‘নির্দয়’ সোনাক্ষীর ভিডিও ভাইরাল
-
দু’মাসের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির
-
রাতভর বৃষ্টিতে দিল্লির রাস্তা যেন নদী, গাছ পড়ে অবরুদ্ধ বহু রাস্তা, নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত ৩
-
‘আলোচনার মাধ্যমেই সামাধান সম্ভব’, ইরান-আমেরিকার সংঘাতে শান্তির বার্তা মোদির
-
অনৈতিকভাবে নতুন পদ তৈরি করে মোটা বেতনের চাকরি, অপসারিত ‘উত্তরবঙ্গ লবি’র ডাক্তার