সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা অনেকদিন আগে থেকেই ছিল। এতদিনে মিলল উত্তর। তাও আবার ভাইরাল হওয়া দু’টি ছবির সৌজন্যে। তাতেই মিলল মহামূল্যবান সেই প্রশ্নের উত্তর। রণবীর-ক্যাটরিনার ‘জগ্গা জাসুস’-এ ক্যামিও চরিত্রে আদতে কাকে দেখা যাবে? বিশেষ এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন বি-টাউনের সবচেয়ে পছন্দের ডান্সিং স্টার গোবিন্দা।
[ছোটপর্দার নয়া প্রেম কাহিনি, এমন গল্প শুনেছেন আগে?]
প্রথমে শোনা গিয়েছিল, বলিউড বাদশা শাহরুখ খানকে দেখা যাবে এই চরিত্রে। কিন্তু পরে এ বিষয়ে পরিচালক অনুরাগ বসু ও প্রযোজক তথা অভিনেতা রণবীর কাপুরকে প্রশ্ন করা হলে, দু’জনেই সে সম্ভাবনা উড়িয়ে দেন। একটু হিন্ট অবশ্য রণবীর দিয়েছিলেন। বলেছিলেন, এমন কাউকে ক্যামিও চরিত্রে দেখা যাবে, যাঁকে দেখে চমকে যাবেন দর্শকরা। অভিনেতার সেই কথাই যেন সত্যি প্রমাণিত হয়েছে গোবিন্দার এই নয়া লুকে। যা সামনে এসেছে ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফের এক ফ্যান প্রোফাইলের সৌজন্যে।
রণবীর-ক্যাটরিনার সঙ্গে ছবির এই স্টিলে গোবিন্দাকে দেখা যাচ্ছে একদম অন্যরকম লুকে। মুখে দাঁড়ি, লম্বা চুল ও গায়ে রং-বেরঙের পোশাকে কোনও উপজাতি দলের নেতা হিসেবে মনে হচ্ছে তাঁকে।
[পুজোর আগেই উৎসব, এসবি পার্কের উদ্যোগে শহরে থিয়েটার ফেস্টিভাল]
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বলিউডে কামব্যাকের চেষ্টা করছেন গোবিন্দা। কিন্তু সলমনের ‘পার্টনার’ হিসেবে সাফল্যের পর সেভাবে হালফিলের বলিউডে মাটি পাচ্ছেন না চিচি। তবে ‘জগ্গা জাসুস’-এর চরিত্র ছোট হলেও তা নিয়ে বেশ আশাবাদি অভিনেতা। অন্যরকম এই চরিত্র দিয়েই ফের দর্শকদের মন জয় করতে চান তিনি। সেই আশা কতটা ফলপ্রসূ হবে তা তো সময়ই বলবে। আর বলবেন দর্শকরা। কারণ তাঁদের পছন্দের উপর নির্ভর করবে প্রযোজক রণবীরের প্রথম ছবির সাফল্য।
[বিদেশে শুটিং বন্ধ বাংলা ছবির, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা]
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জলসরবাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া