সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর প্রথম ছবি ‘মির্জা’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। কিন্তু এত সহজে কি হাল ছাড়লে চলে? আর তাই প্রথম ছবির খারাপ পারফরম্যান্স ভুলে নয়া উদ্যোগে কাজ শুরু করতে চান অনিল-পুত্র। আর এবার রীতিমতো বাবার কাঁধে কাঁধ মিলিয়ে বলিউড মাতানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। কোনও সরকারি ঘোষণা না থাকলেও, শোনা যাচ্ছে অনিল কাপুরের বিখ্যাত ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-র সিক্যুয়েলে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে তাঁরই পুত্র হর্ষবর্ধনকে।
গত কয়েকদিন আগেই ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির পরিচালক বনি কাপুর জানিয়ে দিয়েছিলেন বলিউড সুপার হিট ছবিটির একটি সিক্যুয়েল তৈরির কথা তিনি ভাবছেন। আর এই ঘোষণার পর থেকেই যে প্রশ্ন সকলের মধ্যে ঘোরাফেরা করছে, তা হল, কাকে দেখা যাবে ‘মিস্টার ইন্ডিয়ার’-র চরিত্রে।
শোনা যাচ্ছে বনি কাপুরের এই স্কাই-ফাই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হর্ষবর্ধনকে। পাশাপাশি, শোনা যাচ্ছে ছবিতে অনিল কাপুরও এবার অনস্ক্রিন হর্ষবর্ধনের বাবার চরিত্রে অভিনয় করবেন।
সর্বশেষ খবর
-
বিলুপ্তপ্রায় লার গিবন পোষ্য! রিলস পোস্ট করতেই বিতর্কে বিক্রম, পড়তে পারেন আইনি জটিলতায়
-
একাই বড় করেছিলেন ৪ সন্তানকে, বাবাকে শেষ দেখার সময় হল না কারও, ফোনেই চাইলেন ডেথ সার্টিফিকেট!
-
সৌরভের পর এবার নয়া রিয়ালিটি শো রোহিতের, অবসর-জল্পনার মধ্যে কী বলতে চান হিটম্যান?
-
প্রধান বিচারপতির ‘ককরোচ’ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা