সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত যেন বয়স হল তাঁর?
পাক্কা ৫০ বছর! জীবনের অর্ধেকেরও বেশি সময় পার করে ফেললেন তিনি। ফলে এই বছরে সলমন খানের জন্মদিনের জাঁকজমক অন্য বছরের তুলনায় যেন কিছু বেশিই মনে হল!
আগেই জানা গিয়েছিল, মুম্বইয়ের অনতিদূরে পনভেলের খামারবাড়িতে জন্মদিনের পার্টিটা দেবেন সলমন। প্রতি বছর সাধারণত এই খামারবাড়িটাকেই জন্মদিনের হুল্লোড়ের জায়গায় পরিণত করেন তিনি। কারণ একটাই- এই খামারবাড়িতে জায়গাও অনেক বেশি! সেই সঙ্গে মুম্বইয়ের বাড়ির চেয়ে এই বাড়িটা তাঁর বেশি প্রিয়! খুব প্রিয় বলেই এই বাড়িতে জন্মদিনের পার্টিতে ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় আর বলিউডের দু-চারজন ছাড়া বিশেষ কউকে ডাকেনও না সলমন!
এবারের জন্মদিনটাও সেরকম আমন্ত্রিতদের সঙ্গেই কাটালেন সলমন। খুব পরিচিত মুখ বলতে সে পার্টিতে ছিলেন বিপাশা বসু আর করণ সিং গ্রোভার! আর চোখে পড়ল রেমো ডিসুজাকে। লুলিয়া ভান্টুরও হাজির ছিলেন পার্টিতে, সলমনের জন্য গানও গেয়েছেন তিনি! সবাই মিলে হইহই করে নেচেছেন, গেয়েছেন, হুল্লোড় করেছেন!
তবে সবচেয়ে বেশি হুল্লোড়টা হয়েছে জন্মদিনের কেক কাটার সময়। বরাবরই নায়কের জন্মদিনের কেকটা হয় দেখার মতো। এবারেও তার ব্যতিক্রম হল না। যদিও বিশাল বড়সড় কোনও কেক অর্ডার দেওয়া হয়নি সলমনের জন্য। বরং ছোট ছোট অনেকগুলো কেক আনা ছিল। যা সাজিয়ে তোলা হয়েছিল বিইং হিউম্যান সংস্থার নানা জিনিসের ছবি দিয়ে। এবং একেকটা কেক দেখতে ছিল একেকটা অক্ষরের মতো। পুরোটা সাজিয়ে রাখলে যাতে বিইং হিউম্যান লেখাটা ফুটে ওঠে ইংরেজিতে।
বলিউডের নিন্দুকরা যদিও সলমনের এই জন্মদিনের কেক নিয়ে একটা খেলো রসিকতা করেছেন! তাঁদের দাবি, বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখেই না কি এতগুলো ছোট ঠোট কেক একটার বদলে! আপনার কী মনে হয়? তাঁরা ঠিক বলছেন?
সর্বশেষ খবর
-
‘জো হিটলার ওয়ালি চাল চালেগা…’ যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান
-
বিজেপিতে যোগের পরই ভোটার তালিকা থেকে নাম বাদ! ক্ষুব্ধ রাঘব চাড্ডা বলছেন, ‘ওঁরা হিংসায় জ্বলছে’
-
‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!
-
জেলে বসেই এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ




