সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ‘দুলহনিয়া’ নিয়ে বড়পর্দায় ফিরে আসছেন বরুণ ধাওয়ান৷ তবে এবারে আর হাম্পটি শর্মা হিসেবে নয় বদ্রিনাথ বনশল ও বদ্রি রূপে৷ তাঁর ‘পাঞ্জাবি কুড়ি’ আলিয়া এবার থাকছেন বৈদেহী হিসেবে৷ কাহিনি নতুন হলেও প্রেমের সেই পুরনো মিষ্টি ব্যাপার নিয়েই সেলুলয়েডে কামব্যাক করছে ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’৷ একটু বোকা, একটু কিউট, অনেকটা হ্যান্ডসম সেই বদ্রির প্রথম ঝলক রইল আপনার জন্য৷
বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি
নতুন এই কাহিনির সূত্রধর সেই পুরনো জুটিই৷ পরিচালক শশাঙ্ক খৈতান এবং প্রযোজক করণ জোহর৷ হোলির আগেই দর্শকদের মনে প্রেমের রং ধরাতে মুক্তি পাচ্ছে ধর্মা প্রোডাকশনের এই ছবি৷
বনশালি নিগ্রহের প্রতিবাদে ‘রাজপুত’ পদবী হটালেন সুশান্ত
২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’৷ দুষ্টু-মিষ্টি সেই প্রেমের কাহিনি বেশ মনে ধরেছিল দর্শকদের৷ এখনও দর্শকদের মুখে মুখে ফেরে ছবির গান৷ নতুন ছবির কাহিনি ও প্রেক্ষাপট পাল্টেছে৷ তবে দর্শকদের মনে বরুণ-আলিয়া জুটির অনস্ক্রিন প্রেমের সেই নস্টালজিয়াই রয়ে গিয়েছে৷ নতুন বছরে সেই নস্টালজিয়ার সঙ্গেই টক্কর দিতে হবে ‘বদ্রিনাথ’ ও তাঁর ‘দুলহনিয়া’কে৷
সলমনকে ‘বাঁচিয়ে’ মৃত্যুর হুমকি পেলেন আইনজীবী
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ