সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা আগেই হয়েছিল। তারপর ছিল অনুষ্ঠানের পালা। হাতে তুলে নেওয়ার পালা সম্মানের স্মারকটি। চোখ ধাঁধানো সেই অনুষ্ঠানের সাক্ষী হলেন সিনেপ্রেমীরা। দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে সেজেগুজেই এসেছিলেন তারকারা। ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
[দীর্ঘদিনের প্রেম বদলে গেল পরিণয়ে, বান্ধবীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন মিলিন্দ]
চেনা মেজাজেই পুরস্কার হাতে দেখা গিয়েছে রণবীর সিংকে। পিপল’স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন নায়ক। সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন তাঁর ‘পদ্মাবত’ কো-স্টার শাহিদ কাপুরও। নিজের এ পুরস্কার স্ত্রী মীরাকে ডেডিকেট করেছেন শাহিদ। কারণ ছবি চলাকালীন এক বছর তাঁকে মীরাই সহ্য করেছেন।
[OMG! এক লাফে এতটা বয়স বেড়ে গেল অনুষ্কা শর্মার!]
পুরস্কারের তালিকায় এবার বাজিমাত করেছেন তরুণরাই। এন্টারটেনার অফ দ্য ইয়ার হয়েছেন কার্তিক আরিয়ান। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা রাজকুমার রাও আর সেরা অভিনেত্রী অদিতি রাও হায়দরি। ভারতীয় সিনেমার গর্ব আখ্যা পেয়েছেন সঞ্জয় দত্ত। লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন সিমি গারেওয়াল। প্রথা ভাঙা প্রযোজক হিসেবে স্বীকৃতি পেয়েছেন অনুষ্কা শর্মা ও কর্ণেশ শর্মা। সেরা পরিচালক হয়েছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি। পুরস্কৃত হয়েছেন তমান্না ভাটিয়া, কৃতি শ্যাননরাও।
[ফের বাবা হতে চলেছেন, জল্পনা কাটিয়ে ইনস্টাগ্রামে বার্তা শাহিদের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন