সৌমিতা মুখোপাধ্যায়: স্মার্টফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের পাড়ায় ঘুরে আসা যেন এখন নিত্যকার অভ্যাস। বন্ধু বান্ধবরা কে কী নতুন ছবি দিল, কার স্ট্যাটাস বদলে গেল বিশেষ বার্তায়, কে আবার সামাজিক প্রতিবাদের মাধ্যম হিসেবে পাল্টে ফেলল নিজের প্রোফাইলের ছবি-এ সবই আঙুলের ছোঁয়ায় দেখে নেওয়া যায় লহমায়। কিন্তু আপনার-আমার চেনা অভিনেত্রীরা কী করেন? নাহ, তাঁদের হোয়াটসঅ্যাপ ডিপি-র অবশ্য সহজে দেখা মেলে না। ফেসবুক ও ইনস্টাগ্রাম যতটা খোলামেলা, হোয়্যাটসঅ্যাপ এক্ষেত্রে বেশ গোপনীয়। তবে চাইলে যে দেখা মেলে না তা নয়।
আমরা প্রত্যেকেই আজকাল কম বেশি দিনের অনেকটা অংশ কাটাই ভারচুয়াল দুনিয়ায়। কখনও ফেসবুক কখনও ইনস্টাগ্রাম কখনও বা হোয়াটসঅ্যাপে। ভারচুয়াল এই দুনিয়ায় প্রোফাইল ফটোই আমাদের প্রথম পরিচয়। তাই প্রোফাইল ফটো বা ডিপি বেছে নেওয়ার ক্ষেত্রে সাধারণত সেরা ছবিটাই বেছে নেওয়া হয়। পেশার কারণেই অভিনেত্রীদের জীবনের অনেকটাই প্রকাশ্য। দর্শকের ইচ্ছেয় নিয়ন্ত্রিত। তবু তাঁদেরও তো একটা ব্যক্তিগত দুনিয়া আছে। সে দুনিয়া, সেই ভাল লাগা বা না-লাগাগুলোই উঠে আসে তাঁদের হোয়্যাটসঅ্যাপ ডিপি-তে।
[এবার হিন্দি ছোটপর্দায় ‘ভুতু’, দেখুন তার এক্সক্লুসিভ লুক]
বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেত্রীরা নিজের সেরা ছবিটাই রাখেন হোয়াটসঅ্যাপের ডিপি হিসাবে। কিন্তু মুডের সঙ্গে সঙ্গে বদলে যায় সেই ছবি। কেউ ছবি দেন নিজের পুষ্যির সঙ্গে, কেউ আবার সিনেমার প্রোমোশনের ছবি আপলোড করেন, কেউ কেউ আবার নিজের ছবি না দিয়ে পোস্ট করেন কোন মেসেজ। একনজরে দেখে নিন আপনার পছন্দের নায়িকার পছ্ন্দের হোয়াটসঅ্যাপ ডিপি।

শুভশ্রী গাঙ্গুলী

শ্রাবন্তী

নুসরত জাহান

সায়ন্তিকা
পায়েল সরকার

পাওলি দাম

সোহিনী সরকার

জয়া আহসান

রুক্মিনী মৈত্র

প্রিয়াঙ্কা সরকার

তনুশ্রী চক্রবর্তী

ঋতুপর্ণা সেনগুপ্ত

ইন্দ্রানী হালদার

মুমতাজ সরকার

মালবিকা বন্দ্যোপাধ্যায়

সায়নী ঘোষ
সর্বশেষ খবর
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু