Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Hiran Chatterjee

২ সপ্তাহ পর দ্বিতীয় বিয়ে বিতর্কে মুখ খুললেন হিরণ! কী বললেন তারকা-বিধায়ক?

সম্প্রতি আচমকা এক বিকেলে বারণসীর এক ঘাটে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ। তারপরই সোশাল মিডিয়ায় স্বামীর বিরুদ্ধে সরব হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। তাঁর অভিযোগ, ডিভোর্স না দিয়েই নাকি ফের বিয়ে করেছেন বিধায়ক। তা নিয়ে তুমুল চর্চা শুরু হয় সোশাল মিডিয়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬, ২২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬, ২২:০৬

options
link
২ সপ্তাহ পর দ্বিতীয় বিয়ে বিতর্কে মুখ খুললেন হিরণ! কী বললেন তারকা-বিধায়ক? zoom
হিরণ প্রার্থী হওয়ার পর আরও একবার মুখ খুললেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা
Advertisement

আচমকা সোশাল মিডিয়ায় দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে চর্চায় খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর প্রথম স্ত্রী ও মেয়ে পুলিশের দ্বারস্থও হয়েছেন। কিন্তু এতদিন গোটা বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তারকা-বিধায়ক। অবশেষে দু সপ্তাহ পর নীরবতা ভাঙলেন হিরণ। 

Hiran
বারণসীর ঘাটে ঋতিকা ও হিরণ। ফাইল ছবি।

ঘটনার সূত্রপাত সপ্তাহ দুয়েক আগে। আচমকা এক বিকেলে বারণসীর এক ঘাটে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ। তারপরই সোশাল মিডিয়ায় স্বামীর বিরুদ্ধে সরব হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। তাঁর অভিযোগ, ডিভোর্স না দিয়েই নাকি ফের বিয়ে করেছেন বিধায়ক। তা নিয়ে তুমুল চর্চা শুরু হয় সোশাল মিডিয়ায়। এক পর্যায়ে অনিন্দিতাকে কাঠগড়ায় তুলে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন হিরণের সদ্য বিবাহিতা স্ত্রী ঋতিকা। তিনি দাবি করেন, হিরণের প্রথম স্ত্রী তাঁদের সম্পর্কের কথা জানতেন। বিয়েও নাকি হয়েছিল অনেকদিন আগে। এরপরই স্বামীর বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা দায়ের করেন অনিন্দিতা। পরে সেই পোস্টও ডিলিট করেন ঋতিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী ও মেয়ে। ছবি-সোশাল মিডিয়া।

বিয়েকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে আসে হিরণের দুই ‘স্ত্রী’র মধ্যে সম্পত্তি নিয়ে আকচা-আকচিও। ভাইরাল হয় হিরণ ও অনিন্দিতার একটি কল রেকর্ডিং। তবে জল অনেক দূর গড়ালেও মুখ খোলেননি হিরণ। অবশেষে ২ সপ্তাহ পর মুখ খুললেন তিনি। একটি সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে হিরণ বলেন, “আমি কলকাতায় ছিলাম না। দীর্ঘদিন চেন্নাইতে ছিলাম। যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান আমি করব না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.