সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রসবোধে মুগ্ধ বলিপাড়ার সকলে৷ কিম কারদেশিয়ান হোক কিংবা ডোনাল্ড ট্রাম্প-তাঁর হিউমারে ঘায়েল হন না এমন কেউ নেই৷ এককালে ছিলেন বলিউডে চকোলেট বয়৷ এখন হয়ে উঠেছেন টুইটারের পোস্টার বয়৷ সাফ কথা বলতে যেমন তাঁর জুড়ি মেলা ভার, তেমনই সতীর্থদের নিয়ে তিনি মজা করতেও পছন্দ করেন৷ আর সে সব তারিয়ে তারিয়ে উপভোগই করেন তাঁর সহ অভিনেতা অভিনেত্রীরা৷
আগাগোড়া যৌথ পরিবার তাঁদের৷ বলিউডে ‘কাপুর অ্যান্ড সন্স’ যদি কোনও পরিবারের ক্ষেত্রে বলা যায়, তবে তা ঋষি কাপুরের পরিবারের জন্যই যথাযথ৷ তা যৌথ পরিবারে বড় হওয়া অভিনেতার রাখি বাঁধার অভিজ্ঞতা থাকবে তা স্বাভাবিক৷ তাই তিনি যখন রাখি বাঁধা শেখানোর কথা বলেন, তখন তা নিয়ে আগ্রহ তৈরি হওয়াও খুব স্বাভাবিক, কিন্তু এখানেও গুগলি৷ যে কায়দায় তিনি রাখি বাঁধলেন তা দেখে তাজ্জব বলিপাড়া৷
এবার তাঁর হিউমারের খোরাক হলেন এককালের সতীর্থ রাখি গুলজার৷ এক পিলারে রাখিকে বাঁধা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন তিনি৷ আর সেটাই নাকি তাঁর রাখি বাঁধার তরিকা৷ আর তাঁর এই পোস্ট দেখে গোটা বলিপাড়ায় হাসির ছররা৷ অভিনয়ে তিনি ঘায়েল তো করেইছেন, আজও যে চরিত্রে আসেন সেখানেই মাত করেন, তবে পাশাপাশি টুইটারেও যে রসিকতায় তিনিই সেরা তা যেন আবারও প্রমাণ করে দিলেন ঋষি৷
Visual for tying “Rakhee”. Enjoy sisters! pic.twitter.com/v0XO359hbv
— Rishi Kapoor (@chintskap) August 16, 2016
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন