Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬

স্যাটেলাইট রাইটে সলমনকে টপকালো হৃতিক

চুক্তির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৬, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৬, ১৫:৫২

options
link
স্যাটেলাইট রাইটে সলমনকে টপকালো হৃতিক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা প্রচুর ছিল কিন্তু, সাড়া তেমন ফেলতে পারল না হৃতিকের  ‘মহেঞ্জো দারো’৷ কিন্তু, তাতে বাজার দর এতটুকু কমেনি বলিউড তারকার৷ বলিউডে জোর গুঞ্জন, নিজের আগামী ৬ ছবির জন্য ৫৫০ কোটি টাকার স্যাটেলাইট চুক্তি সই করেছেন হৃতিক৷ চুক্তির এই অঙ্কে ভাইজান সলমনকেও টপকে গিয়েছেন বলি সুপারহিরো৷

২০১৩ সালে সলমন প্রথম এই ধরনের চুক্তি সই করেন৷ যাতে ২০১৭ সাল পর্যন্ত তাঁর প্রত্যেক ছবির টেলিভিশন রাইটের বিনিময়ে ৫০০ কোটি টাকা নেন তিনি৷ সম্প্রতি বরুণ ধাওয়ানও ৩০০ কোটির বিনিময়ে এই ধরণের চুক্তি সই করেছেন৷

Advertisement

তবে, সবাইকে টপকে এখনও পর্যন্ত এগিয়ে হৃতিকই৷ এর অন্যতম কারণ হিসেবে রোশনপুত্রর ধারাবাহিকতাই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে, ‘মহেঞ্জো দারো’ সেই ধারাবাহিকতা কতটা বজায় রাখবে? তা নিয়ে প্রশ্ন রয়েই গেল৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.