সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিস্ফোরক অভিনেত্রী সোনম কাপুর৷ মহিলাদের সম্মান এবং সমাজে তাঁদের অবস্থান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী৷ জানালেন নিজের যৌন হেনস্তার কথা৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী নিজের জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্বীকার করেন৷ অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যা বালান, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট এবং রাধিকা আপ্তেও৷
বক্তব্য রাখতে গিয়ে সোনম বলেন, “আমায় যৌন হেনস্তা করা হয়েছিল৷ যখন আমি ছোট ছিলাম৷ আমি বুঝতে পারছিলাম আমায় যৌন হেনস্তা করা হচ্ছে৷ এই অনুভূতি খুবই যন্ত্রণাদায়ক ছিল৷”
সোনমের পাশাপাশি যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মাও৷ জানিয়েছেন, ছোটবেলায় তাঁর মা তাঁকে নানা ধরনের অদ্ভুত প্রশ্ন করতেন৷ যা তখন তাঁকে খুবই অবাক করত৷ কিন্তু পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন নানা ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে তাঁর মা আসলে বুঝে নিতে চাইতেন অনুষ্কা কোনও ধরনের যৌন হেনস্তার শিকার হচ্ছেন কিনা৷
যৌন হেনস্তা নিয়ে বর্তমানে মহিলারা সরব হচ্ছেন৷ এখন মহিলারা নিজেদের যন্ত্রণার কথা সরাসরি প্রকাশ করছেন৷ মহিলাদের এই সিদ্ধান্ত খুবই সাহসী৷ এমনভাবেই সকলকে এগিয়ে আসতে হবে৷ এমনটাই মনে করেন বলি অভিনেত্রীরা৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১