সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি তারকাদের জীবন নিয়ে ভক্তদের উৎসাহের শেষ নেই৷ তাঁরা কী পোশাক পরছেন, কোথায় যাচ্ছেন, কোথায় ঘুরছেন, কী কথা বলছেন- কোনও বিষয়ই ভক্তদের নজর এড়ায় না৷ আর তার উপর সেলেব যদি নিজের যৌনজীবন নিয়ে মুখ খোলেন, তবে তো আর কোনও কথাই নেই৷
সম্প্রতি নেহা ধুপিয়ার একটি চ্যাট শো’তে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোনম কাপুর৷ আর তাঁর বক্তব্যকে কেন্দ্র করেই এখন তৈরি হয়েছে বিতর্ক৷ অভিনেত্রী জানান, সহ-অভিনেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাঁদের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান না তিনি৷ তার এই বক্তব্যের পর খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে, বলিউডের বহু তারকারা ঠিক কোন কারণে সুসম্পর্ক বজায় রাখতে পারেন না নিজেদের কো-স্টারদের সঙ্গে!
এহেন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি অভিনেত্রী অভিনয়ের বিচারে প্রিয়াঙ্কা চোপড়াকে দীপিকার থেকে এগিয়ে রাখলেন৷ এই ধরনের বক্তব্যের মাধ্যমে বলিউড মহলে নিজের শত্রু বাড়াচ্ছেন না তো অভিনেত্রী?
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব