সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত বলি সুন্দরীদের সঙ্গে তিনি রোম্যান্স করেছেন৷ কাজল থেকে ক্যাটরিনা বাদ যাননি কেউই৷ শোনা যাচ্ছে আগামী বছর আলিয়া ভাটের বিপরীতেও অভিনয় করতে চলেছেন এসআরকে৷ কিন্তু এতেও বাদশা সন্তুষ্ট নন মনে হয়৷ তিনি চান আরও বেশি কিছু৷ তাই এবার সানিয়া মির্জায় মন মজেছে বাদশার৷ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে রোম্যান্স করতে চান শাহরুখ| তবে অফস্ক্রিন নয়৷ কেবলই অনস্ক্রিন৷ সম্প্রতি সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশিত হয়েছে৷ ‘এস এগেনস্ট অডস’ বইটি লিখেছেন সানিয়ার বাবা ইমরান মির্জা৷ সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন শাহরুখ৷ আর সেখানেই এই মন্তব্য করেছেন তিনি৷
তিনি সাংবাদিকদের বলেন, “সানিয়াকে নিয়ে সিনেমা বানানো হলে অবশ্যই ছবিতে সানিয়ার ভালবাসার মানুষের ভূমিকায় অভিনয় করতে চাইব৷ আর সেই ছবির প্রযোজনার দায়িত্বও নেব৷”
অনুষ্ঠানে শাহরুখ আরও বলেন যে বরাবরই তাঁর ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে তৈরি হওয়া সিনেমা বিশেষ পছন্দের৷ নিজের অভিনীত ‘চক দে ইন্ডিয়া’, ‘লগান’ এবং ‘মেরিকম’-এর মতো ছবিগুলি তাঁর ভাল লেগেছিল৷ তাই টেনিস তারকাকে নিয়ে ছবি হলে তিনি অবশ্যই তা উপভোগ করবেন৷
প্রসঙ্গত, আগামী বছর মুক্তি পেতে চলেছে ‘রইস’৷ এর পাশাপাশি ২০১৭-এ একগুচ্ছ নতুন বলিউড প্রজেক্টে কাজ করতে চলেছেন বাদশা৷
সর্বশেষ খবর
-
রাতদুপুরে দুর্নিবারের ‘দাদাগিরি!’ ‘নাগিন’ কটাক্ষ অ্যালেক্সের, বিগ বসের ঘরে তুলকালাম
-
রাতভর টানা বৃষ্টিতে ফের ভাসল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে ফের বিচ্ছিন্ন মিরিক!
-
অপহরণ করে ধর্মবদল, তারপর বিয়ে! কেঁদে ভাসালেও ২ হিন্দু কিশোরীর কথা শুনল না পাক আদালত
-
কাশ্মীরিদের জেলে পচাতে চাইছে কংগ্রেস! বন্দে মাতরম বিতর্কে পালটা ওমর আবদুল্লার
-
অবসরের পর এবার স্পেনে নতুন সাম্রাজ্য মেসির, কোন পথে এগোচ্ছেন বিশ্বজয়ী তারকা?