সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস কয়েক আগে একটা ভিডিও ঝড় তুলেছিল ইন্টারনেটের দুনিয়ায়। সেখানে উঠে এসেছিল ডাকসাইটে মার্কিন ব়্যাপার নিকি মিনাজের ‘অ্যানাকোন্ডা’ গানের ভিডিওর কয়েক ঝলক। মজার ব্যাপার, ওই ভিডিওয় গানটা কিন্তু নিকির ছিল না। গানটা ছিল বলিউডের। ১৯৯৫-এর মমতা কুলকার্নি আর অক্ষয় কুমারের ‘সবসে বড়া খিলাড়ি’র। এভাবেই ছন্দোবদ্ধ নিতম্বের ওঠা-নামা জুড়ে গিয়েছিল বলিউডের সঙ্গে।
তার পরেই ফের বলিউডে ফিরে এল গানের তালে নিতম্বের দোলার মায়া। এবারে জ্যাকলিন ফার্নান্ডেজ আর টাইগার শ্রফের হাত ধরে। ‘ফ্লাইং জাট’ ছবির ‘বিট পে বুটি’ গানে।

গানের দৃশ্যায়নে যদিও নিকি মিনাজের ‘অ্যানাকোন্ডা’ ভিডিওর খুব সামান্য হলেও প্রভাব রয়েছে। নিকির ভিডিওয় দেখা গিয়েছিল এক গহন অরণ্যের নৈশকালীন দৃশ্য। সবুজ আলো-আঁধারির মধ্যে সেই অরণ্যে একদল সুন্দরীর সঙ্গে নিতম্ব দুলিয়েছিলেন নিকি। ‘ফ্লাইং জাট’-এর এই গানেও গহন অরণ্য ফিরে এল সবুজ আলো-আঁধারির অনুষঙ্গে।
তবে, বলিউড কিন্তু নিকির নিতম্বের ওঠা-নামা অনুসরণ করেনি। তারা তাদের মতো গানের সুরে কোরিওগ্রাফি সাজিয়েছে। আর, সেখানেই চমকে দিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কা-সুন্দরী। অনেকেই বলে থাকেন, জ্যাকলিন না কি অভিনয় হোক বা নাচ- কোনওটাতেই খুব একটা স্বচ্ছন্দ নন। সবেতেই তাঁর একটা আড়ষ্টতা থেকেই যায়।

কিন্তু, ‘বিট পে বুটি’-তে তাঁর পারফরম্যান্স দেখলে চোখ কপালে উঠবে! টাইগার শ্রফও তাঁর সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন। কিন্তু, বিদ্যুতের মতো নাচাটা তো টাইগারের কাছে ছেলেখেলা! বলিউড বরাবর কুর্নিশ করেছে তাঁর শারীরিক নমনীয়তাকে।
ফলে, ‘বিট পে বুটি’-র চমকের পুরোটাই গিয়েছে জ্যাকলিনের খাতে। বিশ্বাস না হলে নিজেই দেখুন নিচের এই ভিডিওয়, কেমন সুরের দোলায় কেঁপে কেঁপে উঠছে তাঁর নিতম্ব!
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের