সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরফান। টুইটার প্রোফাইলে এই নামটাই লেখা। শেষ পোস্টটি হয়েছিল মার্চ মাসের ১৬ তারিখ। শুরুটা করেছিলেন মার্গারেট মিশেলের উক্তি দিয়ে। বাংলায় বলতে গেলে যার ভাবার্থ, ‘আমরা যা আশা করি জীবন সবসময় তা দিতে বাধ্য নয়।’
— Irrfan (@irrfank) March 16, 2018
[ফের ছোটপর্দায় প্রসেনজিৎ, এবার মাতালেন নাচের মঞ্চ]
জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা লড়ছেন তিনি। সেই উপলব্ধি থেকেই এই বার্তা দিয়েছেন নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত ইরফান খান। বলিউডকে ‘হিন্দি মিডিয়াম’-এর গুরুত্ব বুঝিয়েছেন তিনি। আবার হলিউডেও নিজের জাত চিনিয়েছেন। এই সময় হয়তো কোনও হাসপাতালে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে যে মণিমুক্ত রেখে গিয়েছেন, তারই অংশ দর্শকদের মুগ্ধ করেছে। প্রকাশ্যে এসেছে ইরফানের হলিউড ছবি ‘পাজল’-এর ট্রেলার। নিজের অভিনয়ে ফের একবার মুগ্ধ করেছেন অভিনেতা।
[নিখাদ বাঙালিয়ানায় ভরপুর ‘গুপ্তধনের সন্ধানে’]
২০১০ সালের আর্জেন্টিনার ছবি ‘পাজল’-এর আদলে তৈরি হয়েছে হলিউডের এই ছবি। অফিশিয়াল এই রিমেক করেছেন পরিচালক-প্রযোজক মার্ক টার্টলটব। ছবির মুখ্য চরিত্র অ্যাগনেস (কেলি ম্যাকডোনাল্ড)। একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আসতে চায় অ্যাগনেস। শান্তির খোঁজেই সে পায় পাজল গেমের সন্ধান। পায় পাজল পার্টনার রবার্টকে ( ইরফান খান)। খেলাকে কেন্দ্র করেই গড়ে ওঠে দু’জনের সম্পর্ক। বিবাহিত অ্যাগনেস আকর্ষণ বোধ করে রবার্টের প্রতি। রবার্ট তাঁর জীবনের অঙ্গ হয়ে ওঠে।
[আচমকাই বদলে গেল নায়িকা, দেবের ‘হইচই আনলিমিটেড’-এ মিমির বদলে রুক্মিণী!]
ইতিমধ্যেই ২০১৮ সালের সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এ ছবি। দর্শকদের প্রশংসা পেয়েছে ইরফানের অভিনয়। বহু আগে এক সাক্ষাৎকারে ছবি সম্পর্কে ইরফান বলেছিলেন, জীবনে একইরকম জিনিস করতে থাকাটা ভীষণ বোরিং। তাই নতুন নতুন সাবজেক্ট বেছে নেওয়াটা প্রয়োজনীয়। এভাবেই নিজেকে নতুন করে তৈরি করা যায়। আর জীবনের প্রতিটা পদক্ষেপের জন্য একেবারে নতুন থাকা যায়। সবকিছুতেই নতুনত্ব আনা যায়।
সর্বশেষ খবর
-
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছিলেন, নন্দীগ্রামে মমতার বাজি কেন সেই সঞ্চিতা?
-
বিশ্বকর্মা পুজোর পরেই কলকাতার রাস্তা সংস্কারের কাজ শুরু পুরসভার
-
মুছে গেল ছ’বছরের আক্ষেপ! মায়ের বিশ্বাসকে সঙ্গী করে প্রথমবার ইউএস ওপেন জয় জেরেভের
-
গোবর থেকে জ্বালানি তৈরি এবার বঙ্গেও, গোবর্ধন প্রকল্পে ২১ জেলায় বায়োগ্যাস ইউনিট
-
কান ঘেঁষে গেল রুশ ড্রোন, যুদ্ধের ইউক্রেনে কপালজোরে প্রাণরক্ষা ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর