সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্কট রোগ শরীরে বাসা বেঁধেছিল তাঁর৷ তাই ব্যস্ত শিডিউল থেকে ছুটি নিয়েছিলেন৷ চিকিৎসার জন্য পাড়ি দিয়েছিলেন লন্ডনে৷ একের পর এক সিনেমায় অনবদ্য অভিনয়ে দর্শকদের মন জয়ী ইরফান, জিতলেন এবারও৷ কর্কট রোগের সঙ্গে মোকাবিলায় জয়ের পথেই এগিয়ে যাচ্ছেন তিনি৷ তবে শুধু ক্যানসারের বিরুদ্ধে জয়ই নয়, দর্শকদের জন্য রয়েছে আরও চমক৷ বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, আবারও নাকি রূপোলি পর্দায় ফিরতে চলেছেন ইরফান খান৷
[‘স্বজনপোষণ ইন্ডাস্ট্রির একটা অঙ্গ’, অবশেষে স্বীকারোক্তি বরুণের]
বছরখানেক আগেই শোনা গিয়েছে, স্বাধীনতা সংগ্রামী উধম সিংয়ের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সুজিত সরকার৷ নাম ভূমিকায় ইরফান খানকে ভেবেছিলেন পরিচালক৷ কিন্তু আচমকাই আসে দুঃসংবাদ৷ মার্চেই নিউরো এন্ডোক্রিন টিউমার ধরে পড়ে ইরফানের৷ তারপর থেকে লন্ডনে থেকে ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন ইরফান৷ কেমোথেরাপি চলছে তাঁর৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন ইরফান৷ ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি৷ বলিপাড়ায় ফের গুঞ্জন খুব শীঘ্রই সুজিত সরকারের হাত ধরে রূপোলি পর্দায় ফিরতে চলেছেন ইরফান৷ এর আগে ‘পিকু’-তে সুজিত সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি৷
[এবার সঞ্জয় লীলা বনশালির ছবিতে টাইগার শ্রফ?]
নিজের নতুন প্রজেক্টর কাজ খুব তাড়াতাড়ি শুরু করতে চাইছেন বলেও জানান পরিচালক সুজিত সরকার৷ তবে তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ‘উধম সিং’-র বায়োপিকের জন্য ইরফান ছাড়া কাউকেই ভাবতে পারবেন না৷ তিনি জানান,‘‘স্বাধীনতা সংগ্রামী উধম সিংয়ের চরিত্রের জন্য তিনিই একমাত্র যথার্থ৷ বলিউডে তাঁর মতো আর কোনও অভিনেতা নেই৷ এই বায়োপিকের শুটিংয়ের জন্য গোটা টিম তৈরি৷ যত তাড়াতাড়ি সম্ভব ইরফান সুস্থ হয়ে উঠুক, সেটাই চাই৷ তাঁর ফিরে আসার জন্য অপেক্ষা করছি৷ শুধু আমি নই, গোটা টিমই ইরফানের অপেক্ষায় রয়েছে৷’’ দর্শকদের জল্পনা ঘুচিয়ে পরিচালক জানান, সুস্থ হয়ে যেদিন লন্ডন থেকে মুম্বইতে ফিরে আসবেন ইমরান, সেদিনই শুরু হবে উধম সিংয়ের বায়োপিকের শুটিং৷ আবার চেনা ছন্দে ইরফান ফিরবেন, এই জল্পনায় বেজায় উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা৷
সর্বশেষ খবর
-
ওঁদের জন্যই দিল্লির হোটেলে বাড়েনি মৃতের সংখ্যা! আগুনবন্দি অসহায়দের বাঁচিয়ে ‘হিরো’ আফজল-ওয়াসিমরা
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?