সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উঁহু! এখনও হয়নি!
তবে রকম-সকম যে দিকে যাচ্ছে, তার থেকে মনে হচ্ছে তাড়াতাড়িই একের আঙুলে ঢুকতে যাচ্ছে অন্যের দেওয়া আংটি!
ব্যাপারটা ঠিক কী?
খবর রটেছে, খুব সাদামাটা ভাবে বাগদান পর্বটা সেরে রাখতে চাইছেন অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি। বিরাটের পরিবারে এখন চলছে তার প্রস্তুতি।
জানা গিয়েছে, অনুষ্কা আপাতত রয়েছেন বুদাপেস্টে। সেখানে সুলতান-এর শুটিং চলছে। একটি গানের শুটিং শেষ করে বুদাপেস্ট থেকেই অনুষ্কা সোজা হাজির হবেন দিল্লিতে- বিরাটের পৈতৃক বাড়িতে। ওখানেই না কি বাগদানের সব আয়োজন করা হয়েছে। হাজির থাকছেন অনুষ্কার পরিবারও!
আরতার পরেই সবার চোখে ধুলো দিয়ে ফের কোথাও একটা নিরিবিলিতে ছুটির ফাঁদে ধরা দিতে যাচ্ছেন বিরুষ্কা। সম্পর্কটায় সিলমোহর লাগিয়ে!
তা, এর আগে তো এঁদের নিয়ে কম গুজব রটেনি। এটাও সেই তালিকায় নতুন সংযোজন নয় তো?
ভাব-গতিক দেখে তো তা মনে হচ্ছে না। কেন না, খবর সত্যি হলে, বিরুষ্কার সম্পর্ক ভেঙেছিল বিয়ে নিয়েই! বিরাট এবং তাঁর পরিবার থেকে আসা বিয়ের চাপটা কেরিয়ারের কথা ভেবে নিতে রাজি হননি নায়িকা। এবার ফের বিরাটের জীবনে ফিরে আসার পরে তাই সুর নরম করেছেন তিনি। বিয়ে না হলেও সায় দিয়েছেন বাগদানে।
সম্পর্কটা ধরে রাখার জন্য এই যে চেষ্টা দুজনের, এটাই বা কম কী!
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা