সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর আগের সম্পর্ক ভেঙেছে বেশিদিন হয়নি৷ প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে অতীত থেকে বেরিয়ে আসার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু এরমধ্যেই সুশান্ত সিং রাজপুতের জীবনে নতুন নারীর আবির্ভাব৷ কানাঘুষো শোনা যাচ্ছে চুটিয়ে প্রেম করছেন সুশান্ত সিং রাজপুত৷
নয়া প্রেমিকা কে জানা আছে?

তিনি কৃতী সানন৷ সুশান্ত অঙ্কিতার সম্পর্কটা ভাঙার সময় থেকেই তাঁদের জীবনের তৃতীয় ব্যক্তি হিসাবে কৃতীর নাম একাধিকবার উঠে এসেছে৷ শোনা গিয়েছিল, বুদাপেস্টে ‘রাবতা’ ছবির শুটিং চলার সময়ই সুশান্ত ও কৃতীর ঘনিষ্টতা বাড়ে৷ আর তারপরই উঠে আসে সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক ভাঙার খবর৷

যদিও সেসব অতীতকে ভুলে বেশ ভালই আছেন এই নতুন জুটি৷ অন্তত এমনটাই জানাচ্ছেন তাঁদের বন্ধু-বান্ধব৷
যদিও সুশান্ত বা কৃতী কেউই এই বিষয়ে মুখ খোলেননি তবুও দু’জনই একসঙ্গে যে বেশ আনন্দে দিন কাটাচ্ছেন তা তাঁদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট লক্ষ্য করলেই বোঝা যায়৷
পাশাপাশি, এটাও শোনা গিয়েছে, খুব শীঘ্রই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন এই তারকাজুটি!
সত্যি! কতই রঙ্গ দেখা যায় এই বলি দুনিয়ায়!
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত