সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কি সম্পর্ক ভাঙল সলমন খানের? এবারও কি তিনি ব্যাচেলর হয়েই বছর শেষ করবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সংবাদমাধ্যমের সামনে তাঁর প্রেমিকা লুলিয়া ভান্তুরের বিস্ফোরক মন্তব্যের পর৷ লুলিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি সলমনকে বিয়ে করছেন না৷ শুধু তাই নয়, বিদেশি এই সুন্দরীর দাবি তাঁর সঙ্গে সলমনের সম্পর্ক ভাঙেনি৷
কিন্তু এর পাশাপাশি, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুলিয়া যা বলেছেন, তাতে সোজাসুজি না হলেও প্রত্যক্ষভাবে তিনি সলমনের পরিবারকে তাঁর ও সলমনের বিয়ের পথে কাঁটা বলে জানিয়েছেন৷ সেই সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতিকেও তাঁর ব্যক্তিগত জীবনের টালমাটালের জন্য দায়ী করেছেন রোমানিয়ান এই সুন্দরী৷
তিনি বলেছেন, ভারতে নাকি মানুষের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা কম৷ সেই সঙ্গে পোশাক নিয়েও অনেক রকম রাখঢাক রয়েছে৷ আর পরিবারের সদস্যরা সকলেই একইসঙ্গে থাকে৷ এই বিষয়গুলি নিয়েই মূলত সমস্যা হয়েছে লুলিয়ার৷ কিন্তু লুলিয়া এও স্বীকার করে নিয়েছেন, ভারতে যে ধরনের পোশাক তিনি পরেছিলেন, তেমন পোশাক বোধহয় না পরলেই তিনি ভাল করতেন৷
তিনি আবার কবে ভারতে ফিরবেন সেই বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি লুলিয়া৷ আর তাঁর বিস্ফোরক মন্তব্যের জন্য বলিউডের একাংশ মনে করছে তাঁর এবং সলমনের এই প্রেম বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে