সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কুং ফু-র প্যাঁচে পড়ে তাবড় তাবড় শত্রুরা চোখে সরষে ফুল দেখেন৷ ক্যারাটের পাশাপাশি কোমর দোলাতেও যে তিনি ওস্তাদ৷ তাও আবার পাঞ্জাবি ভাংড়ার তালে৷ জানা গেল সাংহাইয়ে ছবি প্রচারের মঞ্চে৷ সেখানেই বলিউড অভিনেতা সোনু সুদের সঙ্গে নিজের নতুন ছবি ‘কুং ফু যোগা’র প্রচারে এসেছিলেন জ্যাকি চ্যান৷
হঠাৎই সোনু আবদার করেন ভাংড়া নাচতে হবে তাঁর সঙ্গে৷ সহ-অভিনেতার আবদার ভালভাবেই রাখলেন জ্যাকি৷ দালের মেহেন্দির পাঞ্জাবি গানের তালে সোনুর সঙ্গে তাল মিলিয়ে জমিয়ে নাচলেন ভাংড়া৷
নিজের চোখেই দেখে নিন জ্যাকি চ্যানের এই ‘দেশি’ অবতার৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?