সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনও তো হতে পারে পৃথিবীর কোনও না কোনও প্রান্তে কেউ না কেউ আদিম প্রাণী ডাইনোসর নিয়ে চর্চা করছেন! টি-রেক্স, ভেলোসিব়্যাপটরের মতো হিংস্র প্রাণীর ক্লোন বানাচ্ছেন–জুরাসিক পার্ক সিরিজের চতুর্থ ছবি জুরাসিক ওয়ার্ল্ডে বলেছিলেন ড. হেনরি উ্য (এঁর তৈরি ক্লোনড ডাইনোসরেদের নিয়েই তৈরি হয় জুরাসিক পার্ক)৷
ইন জেন সংস্থার সেই জিন বিশেষজ্ঞের আশঙ্কাই সত্যি হতে চলেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড ২’ ছবিতে৷
২০১৮ সালে মুক্তি পেতে চলেছে ছবিটি৷ জুরাসিক সিরিজের অ্যানিমেশন সুপারভাইজার গ্লেন ম্যাকিনটশ জানিয়েছেন, আর শুধুই বাচ্চা ছেলেমেয়েদের পিছনে ছুটে ভয় দেখাবে না ডাইনোসরেরা৷ নতুন ছবিতে আরও গায়ে কাঁটা দেওয়া কার্যকলাপ করতে চলেছে তারা৷ দুষ্টু লোকেরা ডাইনোসর দিয়ে তৈরি করবে সেনাবাহিনী৷ আর তারপরে সেই সব দুষ্টু ডাইনোসরেরা তাণ্ডব চালাবে ছবি জুড়ে৷
ম্যাকিনটশের কথায়, সেই একঘেয়ে পার্কে তাড়া করে বেড়ানো অনেক হয়েছে৷ তাই এবার জুরাসিক পার্ক সিরিজের পঞ্চম ছবিটিকে আরও ভয়ানক বানাতে বদ্ধপরিকর স্পিলবার্গ এবং কলিন ট্রেভরো জুটি৷ দু’জনেই এক সময়ে এই সিরিজের ছবির নির্দেশনা দিয়েছেন৷ প্রথম দু’টি ছবিতে পরিচালক ছিলেন স্পিলবার্গ৷ কলিন ট্রেভরো পরিচালনা করেন জুরাসিক ওয়ার্ল্ড ছবিটি৷ এবার তাঁরা ছবিটি পরিচালনার জন্য বেছে নিয়েছেন হরর ছবি তৈরির জন্য বিখ্যাত স্প্যানিশ পরিচালক জে এ বায়োনাকে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের