সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে সুপারস্টারের সুপার পাওয়ার৷ রজনীকান্তের অসাধ্য কিছুই যে নেই, তা আবার প্রমাণিত হল পুদুচেরিতে৷ এবারে রজনীমায়ায় গড়গড়িয়ে এগোচ্ছে পুদুচেরির স্বচ্ছ অভিযানের চাকা৷ কীভাবে? ‘কাবালি’র ফ্রি টিকিটের কল্যাণে৷ এলাকার সেল্লিপেট পঞ্চায়েতের মানুষদের ফ্রি-তে রজনীর নতুন ছবির টিকিট দিচ্ছে পুদুচেরি সরকার৷ শুধু একটাই শর্ত, শৌচকর্ম করার জন্য ব্যবহার করতে হবে সুলভ শৌচালয়৷
১২০ কোটির স্বচ্ছ ভারত অভিযানে মোট ৫৫ হাজার বাড়ির জন্য সুলভ শৌচালয় তৈরি করেছে সরকার৷ কিন্তু সমীক্ষায় দেখা যায়, প্রায় ৫৮ শতাংশ মানুষই শৌচকর্মের জন্য তৈরি স্থানগুলি ব্যবহার করছে না৷ সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেয় পুদুচেরি সরকার৷ এবং সরকারের এই সুলভ অফারে বেশ ভালই সাড়া মিলেছে বলে খবর৷
কেন্দ্রশাসিত এই অঞ্চলের পরিকল্পনার সাফল্যের কথা টুইট করে জানান কিরণ বেদি৷ সুপারস্টার রজনীকান্তকে পুদুচেরির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্যও অনুরোধ করেছেন তিনি৷

সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব