সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার হাসপাতালে সুস্থ আছেন কাদের খান৷ মৃত্যুর গুজব উড়িয়ে জানালেন অভিনেতার পুত্র সরফরাজ খান৷ সংবাদ সংস্থা পিটিআই-কে রবিবার রাতে তিনি বলেন, ‘‘সব মিথ্যা৷ গুজব৷ আমার বাবা হাসপাতালে রয়েছেন৷’’ তিনি জানান, এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভাল রয়েছেন৷ স্পেশ্যাল ভেন্টিলেশন থেকে তাঁকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷
[ফিরে দেখা ২০১৮: টলিউড মাত করল কম বাজেটের ছবিগুলিই]
রবিবার হঠাৎ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ তবে এটা যে নিতান্তই গুজব তা স্পষ্ট করলেন তাঁর ছেলে৷ নিউমোনিয়ায় ভুগছেন কাদের খান৷ আচমকা শ্বাসকষ্ট শুরু হওয়ায় গত সপ্তাহে আশঙ্কাজনক অবস্থায় কানাডার একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ দীর্ঘদিনের সহ-অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার টুইট করেন মেগাস্টার অমিতাভ বচ্চন৷ তিনি লেখেন, ‘‘কাদের খান…এক অনবদ্য প্রতিভা…হাসপাতালে চিকিৎসাধীন তিনি…তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷’’
[নির্ঝঞ্ঝাট-সমান্তরাল জীবনের বাইরেও একটা ‘ভুবন’ আছে, দেখিয়েছিলেন মৃণাল সেন]
বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ তারপরই দেশ ছেড়ে কানাডায় চলে যান অভিনেতা৷ ছেলে সরফরাজ এবং পুত্রবধূ সহিস্তার সঙ্গে আপাতত কানাডায় রয়েছেন তিনি৷ ২০১৭-তে একবার অসুস্থ হয়ে পড়েন। ওই সময় থেকেই হাঁটতে চলতে গেলে অসুবিধার মধ্যে পড়তে হয়। শুধু তাই নয়, তারপর থেকে কারও সহযোগিতা ছাড়া তিনি হাঁটাচলা করতে পারেন না৷ কয়েকদিন আগে তাই হাঁটুতে একটি অস্ত্রোপচার হয় তাঁর৷ প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি নামে একটি দুরারোগ্য রোগে ভুগছেন অভিনেতা৷ সঙ্গে রয়েছে ডায়াবেটিস৷ এছাড়াও বার্ধক্যজনিত আরও কিছু রোগ রয়েছে৷ ইদানীং ক্রমশ জবুথবু হয়ে পড়েছিলেন কাদের খান৷ হাঁটতে ভয় পেতেন৷ ঠিকমতো কিছু মনে রাখতেও পারতেন না তিনি৷ দৃষ্টিশক্তি কমে গিয়েছিল তাঁর৷ সব মিলিয়ে গত সপ্তাহে শারীরিক অবস্থার খুব অবনতি হয় তাঁর৷ ফলে ভরতি করা হয় হাসপাতালে৷
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার