সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তা প্রসঙ্গে মুখ খুলে আপাতত শিরোনামে অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ এবার একই অভিযোগে সরব কঙ্গনা রানাউত৷ অভিযোগ, ‘কুইন’ সিনেমার শুটিং চলাকালীন পরিচালক বিকাশ বহেল তাঁকে যৌন হেনস্তা করে৷ তাঁর অভিযোগ, ওই সিনেমার সেটে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আরও দুই মহিলার সঙ্গেও বেহেল একই কাণ্ড ঘটিয়েছে৷ কঙ্গনার পাশাপাশি ওই দুই তরুণীর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাংশ৷
২০১৪ সালে ‘কুইন’ ছবি দিয়েই বলিউডে নিজের জায়গা পাকা করেন কঙ্গনা রানাউত৷ তিনি বলেন, ‘‘শুটিং চলাকালীন ওই সেটে থাকা দুই তরুণী জানান, বিকাশ বেহেল তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে৷ যৌন হেনস্তা করার চেষ্টা করেছে৷’’ ওই দুই তরুণীর কথা বিশ্বাস করেন কঙ্গনা৷ বিকাশকে এ বিষয়ে জানানও তিনি৷ যদিও অভিযোগ খারিজ করে দেন বিকাশ৷ কিন্তু বিকাশের সঙ্গে কাজ করতে গিয়ে ওই দুই তরুণীর মতো তিনিও একই পরিস্থিতির মুখোমুখি হন বলেও অভিযোগ কঙ্গনার৷ তিনি বলেন, ‘‘একদিন শুটিং শেষ হওয়ার পর বিকাশ আমাকে জড়িয়ে ধরে৷ কাঁধে ও গলায় হাত বোলাতে থাকে৷ এমনকী আমার পোশাকের ভিতরেও হাত দেওয়ার চেষ্টা করে সে৷’’ এই ঘটনার প্রতিবাদে সরব হন কঙ্গনা৷ অভিনেত্রী বলেন, ‘‘প্রথমে ওই দুই তরুণী ও পরে নিজের সঙ্গে ঘটা যৌন হেনস্তার প্রতিবাদ করায় বিকাশ আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়৷ নতুন কোনও কাজে আমাকে রাখেনি৷’’ তবে বিকাশের এই ব্যবহারে তাঁর কিছুই যায় আসে না বলেও জানান কঙ্গনা৷ একের পর এক পরিচালক ও অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই উদ্বিগ্ন ‘কুইন’৷ #MeToo পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি৷
[তনুশ্রী ইস্যুতে অবশেষে মুখ খুললেন নানা পাটেকর]
যদিও ওই দুই তরুণীর পাশে দাঁড়িয়েছেন পরিচালকের একাংশ৷ বিকাশ বহেলের ‘কুকীর্তি’ সামনে আনার জন্য ওই মহিলাদের ধন্যবাদ জানিয়েছেন হনসল মেহেতা৷
[বন্ধ ফ্যান্টম ফিল্মস, একলা চলার বার্তা অনুরাগ কাশ্যপের]
Will anybody do anything about this bloody creep or will the industry protect him like it always does? ‘Queen’ Director Vikas Bahl Sexually Assaulted Me, Phantom Films Did Nothing: Survivor Speaks Out https://t.co/dKeqlMkE0n
— Hansal Mehta (@mehtahansal) October 6, 2018
[রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের কী বার্তা দিলেন ক্যানসার আক্রান্ত সোনালি?]
ওই তিন মহিলাকে সাহসী বলে উল্লেখ করে টুইট করেছেন পরিচালক ওনির৷
[তনুশ্রীর মতো অভিজ্ঞতা হয়েছিল স্বপ্নারও! কোন ঘটনার কথা বললেন অভিনেত্রী?]
Thank you @aktalkies for bring out the story. Its sad that inspite of knowing the truth… studios and stars continue to turn a blind eye to teh perpetrators .
— Onir (@IamOnir) October 6, 2018
সর্বশেষ খবর
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র গ্রাসে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?
-
DRDO-র মিসাইল প্রযুক্তি পাবে দেশীয় সংস্থাগুলি, অস্ত্র নির্মাণে আত্মনির্ভর হতে বড় পদক্ষেপ রাজনাথের
-
‘এখন ভালো আছি’, হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য