Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬

তিনি পাঁচ সন্তানের মা, করিনার বিস্ফোরক স্বীকারোক্তি!

তাঁর মা হওয়াকে কেন্দ্র করে বলিউডে যে জল্পনা চলছিল, তা এক নিমেষে বন্ধ করে দিলেন বেবো৷ সন্তান সম্ভাবনার কথা নিয়ে যা যা রটেছিল, সব রটনার কড়া উত্তর দিলেন তিনি৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০১৬, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০১৬, ১৬:১৮

options
link
তিনি পাঁচ সন্তানের মা, করিনার বিস্ফোরক স্বীকারোক্তি! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মা হওয়াকে কেন্দ্র করে বলিউডে যে জল্পনা চলছিল, তা এক নিমেষে বন্ধ করে দিলেন বেবো৷ সন্তান সম্ভাবনার কথা নিয়ে যা যা রটেছিল, সব রটনার কড়া উত্তর দিলেন তিনি৷

সম্প্রতি, হাবি সইফের সঙ্গে লন্ডনে সময় কাটাচ্ছিলেন তিনি! তাঁর পোশাক এবং ঘোরাফেরা দেখে হঠাৎই দাবি ওঠে করিনা প্রেগন্যান্ট৷
করিনার এহেন সন্তান সম্ভাবনার কথা শুনে রীতিমতো উত্তাল হয়ে ওঠে বলিউড! ব্যাপারটা কানাঘুষো হয়েই থেমে থাকেনি! রীতিমতো খবরের হেডলাইন তৈরি করেছিল!
কিন্তু শেষটায় সব আশায় জল ঢাললেন বেবো৷ প্রেগন্যান্সির প্রসঙ্গে তিনি বলেন, ‘যা রটেছে, তা শুনে খুবই উৎসাহিত হয়ে উঠেছি! বেশ মজার বিষয়!’
পাশাপাশি বেবো নিন্দুকদের উদ্দেশে বলেন, “যা রটেছে, তা যদি সত্যিই হয়ে থাকে, তবে আমার লন্ডনে আরও পাঁচটি সন্তান রয়েছে৷ যাঁদের আমি লুকিয়ে রেখেছি৷”
এর পর আর কার কী বা বলার থাকতে পারে?

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.