সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই ছবিটা ছিল অন্যরকম৷ ইতিহাস বিকৃত করার অপবাদ ছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালির নামে৷ আর সেই কারণেই তাঁর আগামী ছবি ‘পদ্মাবতী’-র সেটে ভাঙচুর চালায় করনি সেনা৷ পরিচালককে মারধরও করেন সংগঠনের সদস্যরা৷ ঘটনাটির পরেই দেশজুড়ে ছবিটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ বনশালিও শুটিং বন্ধ করে সিনেমার দল নিয়ে ফিরে এসেছেন মুম্বই৷
(‘পদ্মাবতী’র সেটে বনশালিকে থাপ্পড়, নিন্দায় সরব বলিউড)
আর এরপরই বনশালিকে রাজস্থানে ছবির শুটিং করার অনুমতি দিল করনি সেনা৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বনশালি রাজস্থানে তাঁর আগামী ছবির শুটিং করতে পারবে৷ কিন্তু তিনি যাতে কোনওরকম ভাবেই রানি পদ্মাবতীর ইতিহাসকে বিকৃত না করে, সেই আশ্বাসই চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷ দলের পক্ষ থেকে ছবির নাম পরিবর্তনের দাবি করা হয়েছিল৷ কিন্তু ছবির দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, এই মুহূর্তে ছবির নাম পরিবর্তনে আইনি বাধা রয়েছে৷ তাই ছবির নাম পরিবর্তন সম্ভব নয়৷
করনি সেনার পক্ষ থেকে ছবির কাজ করার ক্ষেত্রে রাখা হয়েছে আরও কিছু শর্ত৷ ছবিতে পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির কোনও অন্তরঙ্গ দৃশ্য যাতে না দেখানো হয়, সেই প্রতিশ্রুতিই চাওয়া হয়েছে পরিচালকের কাছে৷ করনি সেনা প্রধান লোকেন্দ্র সিং কলভি জানিয়েছেন, “আমাদের দাবি রানি পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির অন্তরঙ্গ দৃশ্য ছবি থেকে বাদ দিতে হবে৷ আর এই শর্তে ছবির প্রযোজকরা রাজি হয়েছেন৷”
(বনশালিকে জুতো মারলে ১০ হাজার টাকা ইনাম ঘোষণা বিজেপি নেতার)
পাশাপাশি, বনশালির মুখপাত্র জানিয়েছেন “আমাদের বিশ্বাস রাজস্থান গর্ব করবে চিতোরের রানিকে নিয়ে ছবি তৈরি হলে৷ আর আমরা আশ্বাস দিচ্ছি রানি পদ্মাবতী এবং খিলজির কোনও আপত্তিকর দৃশ্য ছবিতে থাকবে না৷”
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে