সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোধহয় ক্লান্তির কারণে দু’চোখের পাতা এক হয়ে গিয়েছিল৷ কিন্তু সে ছবি যে নেটদুনিয়ায় ফাঁস হয়ে যাবে কে জানত! কিন্তু নায়িকা চান বা নাই চান, বাস্তব এটাই৷ এই মুহূর্তে ভাইরাল ঘুমন্ত ক্যাটরিনার ছবি৷
ক’দিন থেকেই তাঁর ‘কালা চশমা’র মোহে মজে আছেন সিনেপ্রেমীরা৷ সে ক্রেজ অবশ্য এখনও থামেনি৷ এখনও এ গানের তালেই নাচছে জেন ওয়াই৷ আসলে ‘বার বার দেখো’ ছবির প্রচারে কোনও খামতিই রাখছেন না ক্যাটরিনা৷ সঙ্গী সিদ্ধার্থ মালহোত্রা৷ সম্প্রতি ছবির প্রচারে কলকাতাও ঘুরে গিয়েছেন দু’জনে৷ কলকাতার ঐতিহ্য যে ট্রাম, তার কামরায় দু’জনে একপ্রস্থ নাচাগানাও করে গিয়েছেন৷ প্রমোশনের খাতিরে দৌড়াদৌড়ি যে কম হচ্ছে তা নয়৷ তাই ক্লান্তিতে চোখ বুজে আসা স্বাভাবিক৷ কিংবা দু’দণ্ড রিল্যাক্সড হতেই ঘুমিয়ে পড়েছিলেন বা নিচ্ছিলেন পাওয়ার ন্যাপ৷ কিন্তু সেই একান্ত মুহূর্তের ছবি যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়বে তা হয়তো জানতেনও না৷
কিন্তু কে করলেন এমন কাজ? বলিপাড়ার ডাকসাইটে নায়িকার ঘুমন্ত ছবি নেটে ফাঁস করে দেওয়ার মতো হিম্মতই বা কজনের আছে! রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন একবার পাপারাৎজিদের ক্যামেরার সামনে ধরা পড়েছিলেন৷ এবারও কি সেরকমই কিছু? অনেকে সে অনুমান করলেও, আসলে কীর্তিটি সিদ্ধার্থরই৷ ঘুমন্ত ক্যাটরিনার ছবিটি ফাঁস করেছেন তিনিই৷ কাজটা কি তিনি ঠিক করলেন? নায়িকার ঘুমন্ত ছবি প্রকাশ্যে আনা কি উচিত? থাকল ভিডিও, বিচারের ভার আপনারই৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির